বর্তমানে দর্শকমহলে যেই ধারাবাহিক সবথেকে বেশি জনপ্রিয়তা ছড়িয়েছে সেটা হল স্টার জলসার ‘গাঁটছড়া’। ধারাবাহিকে ঋদ্ধি এবং খড়ি ধীরে ধীরে খুনসুটির মাধ্যমে কাছাকাছি আসার গল্প দর্শক ইতিমধ্যেই বেশ পছন্দ করছেন। এছাড়াও প্রতিদিন টানটান উত্তেজনায় ধারাবাহিকের পর্বগুলি এগোচ্ছে। তাইতো ধারাবাহিক শুরুর সপ্তাহ থেকেই শেষ সপ্তাহ অব্দি এই ধারাবাহিকে টিআরপি তালিকায় প্রথম স্থান দখল করে রয়েছে। এই ধারাবাহিকের মাধ্যমে প্রথমবার অনস্ক্রিন সোলাঙ্কি এবং গৌরবের জুটি দেখতে পাচ্ছে দর্শকেরা এবং দুজনকে একসঙ্গে দারুন মানিয়েছে দাবি দর্শকদের।
বর্তমানে ধারাবাহিকে দেখানো হচ্ছে রাহুল এবং দুটির বিয়ে ইতিমধ্যে সম্পন্ন হয়েছে এবং গোটা সিংহ রায় বাড়ি মেতে উঠেছে দোল খেলায়। খড়ি রাহুলের আসল সত্যিটা জেনে যাওয়ার পরেও নিজের দিদির সঙ্গে কিছূতেই রাহুলের বিয়েটা আটকাতে পারেনি। কিন্তু অন্যদিকে রাহুল সিংহ রায় বাড়ি থেকে খড়ি কে বের করে দেওয়ার জন্য ফন্দি এঁটেছে। ইতিমধ্যেই রাহুল খড়ি এবং দ্যুতির মধ্যে ঝামেলার সৃষ্টি করেছে। অন্যদিকে চ্যানেলের তরফ থেকেই খড়ি এবং ঋদ্ধির একটি মিষ্টি মুহূর্তের ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়াতে। এই দেখি বেজায় খুশি হয়েছে গাঁটছড়া ভক্তরা।
ভিডিওটিতে দেখা যাচ্ছে যে রাহুল এবং দ্যুতির বাসর রাতে ঋদ্ধির কাকা এবং কাকি খড়ি তে আবদার করে গান ধরার জন্য। আর অন্যদিকে ঋদ্ধির কাকাও বলে ওঠে ঋদ্ধি ও খুব ভালো গান গায়। কিন্তু ঋদ্ধিমান রাগে বলে ‘আমি ওসব গানটান ভালো পারিনা’। আর ঋদ্ধি কে তখন আরো রাগিয়ে তুলতে খড়ি বলে ‘তা পারবেন কেন, আপনার মনে জিলাপির মত প্যাচ। নাচ, গান, আবৃত্তি, কবিতা এগুলো তে মানুষের মধ্যে শিল্পবোধ থাকতে হয়। আপনার দ্বারা এসব হবে না।’ ঋদ্ধি ও থেমে থাকার পাত্র নয় সে বলে ‘আপনি যেভাবে গলা চেঁচিয়ে ঝগড়া করেন সেভাবে গান ধরলে কানে তুলো গুঁজে হবে।’ এরপর খড়ি খুব মিষ্টি একটি বাংলা গান ধরে তার পাশাপাশি ঋদ্ধি ও তাকে সঙ্গ দেয়। আর খড়ি এবং ঋদ্ধির মিষ্টি মুহূর্ত দর্শক দারুণ উপভোগ করেছে। সকলেই এই ভিডিওটা দারুণ পছন্দ করেছে।
আরও পড়ুন: বিয়ের পরর প্রথম ক্রিসমাস, দেখুন কেমন আনন্দ করলেন দেবলীনা-গৌরব
View this post on Instagram
আরও পড়ুন: খুন ও ধর্ষণের চেষ্টা পরীমণিকে! অত্যাচারকারীদের বিচার চাইতে অভিনেত্রীর পাশে দাঁড়ালেন জয়া আহসান




