Gold ₹145,350/10g
Silver ₹243.24/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
14 July 2026

সিরিয়ালের মতো বাস্তবেও দুর্দান্ত রান্না করেন ‘খুকুমণি’! গ্রামের মহিলার সঙ্গে কুচোচিংড়ি দিয়ে মোচার ঘন্ট ও তেল কই রেঁধে প্রমান দিলেন অভিনেত্রী, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও

সিরিয়ালের মতো বাস্তবেও দুর্দান্ত রান্না করেন ‘খুকুমণি’! গ্রামের মহিলার সঙ্গে কুচোচিংড়ি দিয়ে মোচার ঘন্ট ও তেল কই রেঁধে প্রমান দিলেন অভিনেত্রী, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও

স্টার জলসার নতুন ধারাবাহিক ‘খুকুমণি হোম ডেলিভারি’ ইতিমধ্যেই বেশ জনপ্রিয় হয়ে উঠেছে দর্শকমহলে। এই ধারাবাহিকে খুকুমণির চরিত্রে অভিনয় করছেন দীপান্বিতা রক্ষিত। তার বিপরীতে বিহানের চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে রাহুল মজুমদারকে। এই ধারাবাহিকে খুকুমণি নিজের হাতে রান্না করে হোম ডেলিভারির ব্যবসা চালিয়ে সংসার টানেল।

ধারাবাহিক অনুযায়ী খুকুমণির হাতের রান্না একেবারে লাজাবাব। তবে বাস্তবেও অভিনেত্রী দুর্দান্ত রান্না করেন তা প্রমাণ করে দিলেন পপি’স কিচেনে। সম্প্রতি ‘পপি’স কিচেন উইথ ভিলেজ ফুড’ নামে একটি জনপ্রিয় রান্নার ইউটিউব চ্যানেলে দেখা গিয়েছে অভিনেত্রীকে। একজন গ্রামের গৃহবধূ নিজের চেষ্টায় এই ইউটিউব চ্যানেলটি দাঁড় করিয়েছেন। এবার সেই চ্যানেলে গিয়েই রান্না করলেন পর্দার খুকুমণি।

গ্রামের গৃহবধূ পপি তার আশেপাশে থাকা তাজা শাক-সবজি ও মাছ দিয়ে বিভিন্ন রান্না করে সেগুলোই দেখান দর্শকদের। এদিন তার চ্যানেলে ‘খুকুমণি হোম ডেলিভারি’ ধারাবাহিকের অভিনেত্রী দীপান্বিতাকে পেয়ে বেজায় খুশি পপি। রান্না করার আগে তারা একসাথে বাগানে গিয়ে মোচা কেটে আনে গাছ থেকে। ভিডিওতে দেখা যাচ্ছে অভিনেত্রী নিজেই গাছ থেকে মোচা কাটছেন। অন্যদিকে দেখা গেছে পপি বালতি করে জ্যান্ত কই মাছ নিয়ে এসে তা পরিষ্কারভাবে ধুয়ে তা কেটে ফেললেন। এদিন তার চ্যানেলে এসে পর্দার খুকুমণি কুচো চিংড়ি দিয়ে মোচার ঘন্ট এবং ছোট বেগুন দিয়ে তেল কই রান্না করে সকলকে খাইয়েছেন।

আরও পড়ুন: হাঁটু অবধি গুটিয়ে রাখা শাড়ি, গা ভর্তি গয়না, কোমর পর্যন্ত লম্বা কালো ঘন চুল, আবেদনময়ী কাজল কালো চোখে চেয়ে রয়েছেন অভিনেত্রী সোহিনী! ঠিক যেনো কোনো পুজারিনী! লাস্যময়ী চাহনিতে পাগল সোশ্যাল মিডিয়া

নিজের হাতেই মোচা কেটে রান্না করেছেন তিনি। শুধুমাত্র অভিনেত্রীর পাশে থেকে সাহায্য করেছেন পপি। এরপর তার পরিবারের সদস্যদের সেই রান্না কলাপাতায় বেড়ে খাওয়ানো হয়েছে। সকলেই তার হাতের রান্না খেয়ে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন তাকে। এই পুরো বিষয়টা ক্যামেরায় রেকর্ড করেছেন পপির স্বামী। এদিন পপি’স ইউটিউব চ্যানেলে এসে বেজায় খুশি অভিনেত্রী। শেষে অভিনেত্রী নিজের অভিব্যক্তির কথাও জানিয়েছেন সকলকে। গ্রামের গৃহবধূ পপিও পর্দার খুকুমণিকে তার চ্যানেলে পেয়ে বেজায় খুশি, তা তার হাবে ভাবেই স্পষ্ট ছিল।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment