Gold ₹144,950/10g
Silver ₹242.62/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
10 July 2026

‘অপরাজিতা অপু’ ধারাবাহিকের নায়িকা ‘অপু’ বাস্তবে কে জানেন?

‘অপরাজিতা অপু’ ধারাবাহিকের নায়িকা ‘অপু’ বাস্তবে কে জানেন?

খুব সাহসী, স্বাধীনচেতা, প্রতিবাদী, ঠোঁট কাটা, ছটফটে… বিয়ে করে শশুরবাড়ি গিয়ে স্বামীর ঘর করাটাই তাঁর জীবনের মূল লক্ষ নয়। কেরিয়ার গড়ে নিজের পায়ে দাঁড়াতে চায় সে। প্রতিষ্ঠিত হতে চায়। বলুন তো কার কথা বলছি? ঠিক ধরেছেন। সে আর কেউ নয় ‘অপরাজিতা অপু’ ধারাবাহিকের ‘অপু’। সম্প্রতি টেলিভিশনের পর্দায় বেশ জনপ্রিয়তা লাভ করেছে ‘অপরাজিতা অপু’। TRP র বিচারে প্রথম তিনের মধ্যে জায়গা করে নিয়েছে এই ধারাবাহিকটি।

কিন্তু যাঁর জন্য অপরাজিতা অপু আজ এত জনপ্রিয়, সেই অপু রিয়েল জীবনে কেমন জানেন কী? ধারাবাহিকের ‘অপু’র আসল নাম সুস্মিতা দে। বাড়ি আসানসোলে। সেখানেই তাঁর বড় হয়ে ওঠা। আসানসোলের মনিমালা গার্লস হাইস্কুল থেকে পাশ করে কন্যাপুর পলিটেকনিক কলেজ থেকে তিনি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পাশ করেন।

শুধু পড়াশোনা নয়। পাশাপাশি গানবাজনাতেও বেশ পারদর্শী। এককথায় বলা যায় রূপে যেমন লক্ষ্মী, গুনেও তেমন সরস্বতী। মডেল হওয়ার সখ ছোট থেকেই। একবার একজন মেকাপ আর্টিস্টের জন্য সেজেগুজে ক্যামেরার সামনে ধরা দেন তিনি। সেখান থেকেই তাঁর মডেলিংয়ের জীবনযাত্রা শুরু। ২০১৮ তে ‘মিস সাউথ বেঙ্গল কম্পিটিশন’ এর ফার্স্ট রানার আপ হন সুস্মিতা। এরপর ২০২০ সালে ‘পিসি চন্দ্র গোল্ড লাইফ ডিভা প্রতিযোগিতায় সেমিফাইনালিস্ট। মডেলিং করতে করতেই টলিপাড়ায় পা রাখলেন অপরাজিতা অপু ধারাবাহিকের মধ্যে দিয়ে।

আরও পড়ুন: হলে কাজ করলো না রশ্মিকা-অমিতাভ জুটি। OTT প্ল্যাটফর্ম এবার ভরসা সুপারস্টার অমিতাভ ভক্তদের

টেলিভিশনের পর্দায় অপু বেশ ছটফট আর দুরন্ত। কিন্তু বাস্তব জীবনে সে খুবই শান্ত স্বভাবের। টিভির পর্দায় দিপুবাবু তাঁর মনের মানুষ হলেও রিল ছেড়ে রিয়েলিটিতে তিনি অন্যের প্রেমে হাবুডুবু খাচ্ছেন বৈকি। তবে, সে এই ইন্ডাস্ট্রির মানুষ নয়। আপাতত তাঁর কথা প্রকাশ্যেও আনতে চাননা অভিনেত্রী। তবে, প্রথম ধারাবাহিকেই রীতিমতো বাজিমাত করেছেন অপু ওরফে সুস্মিতা।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment