Gold ₹146,700/10g
Silver ₹245.51/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 30°C
25 July 2026

“কুলি নং ১” এর ট্রেলার দেখে নিন্দায় ফেটে পড়ল নেট দুনিয়া! নেপটিজম নিয়ে ফের সরব নেটিজেনরা!

১৯৯৫ সালে গোবিন্দা আর কারিশমা কাপুর অভিনীত ব্লক ব্লাস্টার ছবি হলো “কুলি নম্বর ওয়ান”। সেই ছবিরই রিমেক নিয়ে

“কুলি নং ১” এর ট্রেলার দেখে নিন্দায় ফেটে পড়ল নেট দুনিয়া! নেপটিজম নিয়ে ফের সরব নেটিজেনরা!

১৯৯৫ সালে গোবিন্দা আর কারিশমা কাপুর অভিনীত ব্লক ব্লাস্টার ছবি হলো “কুলি নম্বর ওয়ান”। সেই ছবিরই রিমেক নিয়ে হাজির হয়েছেন বারুন ধাওয়ান এবং সারা আলি খান। নেটিজেনদের বক্তব্য এই সিনেমার ট্রেলার টি এক জায়গায় পাঁচ সেকেন্ড ধরে বসে দেখা সম্ভব নয়। পুরোটাই খালি একটাই শব্দ দিয়ে ব্যাখ্যা করা যেতে পারে, সেটি হল কৃঞ্জ। গোবিন্দার চরিত্রে বরুণ ধাওয়ানকে কোনোভাবেই মেনে নিতে পারছেন না দর্শকরা। অন্যদিকে সারা আলি খান এর সাথে দূর দুর পর্যন্ত কারিশমা কাপুরের যে কোন মিলই নেই সে কথা বলছে নেট দুনিয়া।

সুশান্ত সিং রাজপুত এর মৃত্যুর পর বলিউডের অন্দরমহলের স্বজনপোষণ নিয়ে যে প্রতিবাদ উঠেছিল নেটদুনিয়ায় তা এখনো যে বেশ অব্যাহত তা বোঝা গেল। ডেভিড ধাওয়ান পরিচালিত এই ছবিতে সারা আলি খান এবং বরুণ ধাওয়ান দুজনেই তারকার সন্তান। তাই সুশান্তের ভক্তরা প্রতিজ্ঞাবদ্ধ তারা এই ছবিটি মুক্তি পেতে দেবে না।

আর মুক্তি পেলেও তার অবস্থা যাতে সড়ক ২ এর ট্রেলার এর মত হয় সেই বিষয়ে প্রতিজ্ঞাবদ্ধ নেটিজেনরা। অন্যদিকে ইউটিউব থেকে লাইক ডিসলাইক অপশন সরে গিয়েছে ট্রেলারটির ওপর থেকে। অর্থাৎ কতগুলি লাইক ডিসলাইক পড়ছে এই সিনেমাটির ট্রেইলার এ তা বোঝা সম্ভব নয় দর্শকদের পক্ষে। তাই সরক ২ এর মতো যে অবস্থা হবে না তা বেশ বোঝাই যাচ্ছে। সিনেমাটি ডিসেম্বরে অ্যামাজন প্রাইম মুক্তি পাওয়ার কথা।

আরও পড়ুন: ‘এসব কি গাঁজাখুরি?’ ছোট্ট ‘বোধিসত্ত্ব’কে ক্লাস সেভেনের অঙ্ক বিনা বাধায় করে ফেলতে দেখে বিরক্ত দর্শকরা, ‘অবাস্তব ব্যাপার’, মতামত তাদের, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment