Gold ₹144,750/10g
Silver ₹242.27/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
6 July 2026

চেনাই যাচ্ছে না লক্ষ্মী কাকিমাকে! ‘শাড়ি ছেড়ে এবার স্যুট পরে দাঁড়ি লাগিয়ে পাঞ্জাবি সাজলেন অভিনেত্রী অপরাজিতা আঢ্য! তার মেকআপের ভিডিও দেখে বিস্মিত নেটিজেনরা, ভাইরাল ভিডিও

চেনাই যাচ্ছে না লক্ষ্মী কাকিমাকে! ‘শাড়ি ছেড়ে এবার স্যুট পরে দাঁড়ি লাগিয়ে পাঞ্জাবি সাজলেন অভিনেত্রী অপরাজিতা আঢ্য! তার মেকআপের ভিডিও দেখে বিস্মিত নেটিজেনরা, ভাইরাল ভিডিও

এই মুহূর্তে ‘লক্ষ্মীকাকিমা সুপারস্টার’ ধারাবাহিকের মাধ্যমে চূড়ান্ত জনপ্রিয়তা লাভ করতে সক্ষম হয়েছেন টলিউড অভিনেত্রী অপরাজিতা আঢ্য। বড় পর্দার পাশাপাশি ছোটপর্দাতেও প্রিয় অভিনেত্রীকে নিয়মিত দেখতে পেয়ে যারপরনাই খুশি তার অনুগামীরা। পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও জনপ্রিয়তা বাড়ছে অভিনেত্রীর। তার অনুগামীদের বিনোদন দেওয়ার জন্য অভিনেত্রী অবশ্য সক্রিয়ভাবে ব্যবহার করেন তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলি।

এবার সেখান থেকেই অনুগামীদের সঙ্গে একটি নতুন ভিডিও শেয়ার করে নিতে দেখা যায় অপরাজিতা আঢ্যকে। এদিন অভিনেত্রীর শেয়ার করা ভিডিওয় একটি বিশেষ মেকাপের দৃশ্য দেখতে পেয়েছেন নেটিজেনরা। যেখানে ধীরে ধীরে কিভাবে বাঙালি থেকে পাঞ্জাবি সর্দার হয়ে ওঠেন অভিনেত্রী তা প্রকাশ্যে এসেছে।

সব মেকআপ শেষে তিনি যখন সুট বুট পরে ক্যামেরার সামনে হেঁটেছেন, তখন সাধারণ মানুষ নির্বিশেষে কমেন্টের মাধ্যমে জানিয়েছেন তাকে মোটেই চিনতে পারা যায় নি। পাশাপাশি এদিন অভিনেত্রীর মেকাপের ভিডিও দেখে নেটিজেনদের একটি বড় অংশ জানিয়েছেন দেখতে সোজা লাগলেও এতক্ষণ বসে মেকআপ করা মোটেও সোজা ব্যাপার নয়।

আরও পড়ুন: সলমন খান এবং সঞ্জয় দত্তকে নিয়ে প্রশ্নে কী বললেন রিতেশ দেশমুখ?

পাশাপাশি অভিনেত্রীর সঙ্গে প্রশংসা কুড়িয়েছেন তার মেকআপ আর্টিস্টরাও। তারা যেভাবে অপরাজিতা আঢ্যকে সফলতার সঙ্গে পাঞ্জাবি সর্দারে পরিণত করতে পেরেছেন তা বিস্মিত করেছে দর্শকদের। ফলস্বরূপ এদিন মুহূর্তে ভাইরাল হয়েছে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায়।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment