Gold ₹143,800/10g
Silver ₹240.66/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
17 June 2026

‘রোগা হওয়ার জন্য এবার স্বামীর সঙ্গে দৌড়াতে বেরোলেন লক্ষ্মীকাকিমা’! ধারাবাহিকের নতুন পর্ব দেখে মুগ্ধ নেটিজেনরা, তুমুল ভাইরাল ভিডিও

‘রোগা হওয়ার জন্য এবার স্বামীর সঙ্গে দৌড়াতে বেরোলেন লক্ষ্মীকাকিমা’! ধারাবাহিকের নতুন পর্ব দেখে মুগ্ধ নেটিজেনরা, তুমুল ভাইরাল ভিডিও

সম্প্রতি জি বাংলার ‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’ ধারাবাহিকের মাধ্যমে দীর্ঘদিন পর ছোট পর্দায় ফিরে আসতে দেখা গিয়েছে জনপ্রিয় বলিউড অভিনেত্রী অপরাজিতা আঢ্যকে। প্রসঙ্গত এর আগেও বিভিন্ন ধারাবাহিকে কাজ করতে দেখা গেছে তাকে এবং প্রতি ক্ষেত্রেই দর্শকদের মন সফলভাবে জয় করতে সক্ষম হয়েছিলেন তিনি। এবারেও প্রত্যাশিতভাবেই ‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’ ধারাবাহিকের মাধ্যমে নেটিজেনদের ঘরে ঘরে পৌঁছাতে সক্ষম হয়েছেন অভিনেত্রী। পাশাপাশি ধারাবাহিকের গল্প অসাধারণ লাগছে এমনটাই এবার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানালেন দর্শকদের একটি বড় অংশ।

প্রসঙ্গত ধারাবাহিকের গল্প অনুযায়ী অভিনেত্রীর চরিত্রটি একজন গৃহবধূর যে একই সঙ্গে সংসার এবং একটি দোকান সামলায়। বলাই বাহুল্য ধারাবাহিক শুরু হওয়ার আগেই অপরাজিতা আঢ্যর চরিত্র মন জয় করে নিয়েছিল দর্শকদের। তারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানিয়েছিলেন তাঁরা এই চরিত্রের সঙ্গে নিজেদের একাত্ম করতে পারছেন। এবার ধারাবাহিকের নতুন পর্বে দেখা গেল রোগা হওয়ার জন্য স্বামীর সঙ্গে সকালবেলা হাঁটতে বেরিয়েছে সকলের প্রিয় লক্ষ্মী কাকিমা।

এই পর্ব দেখার পর নেটিজেনদের একটি বড় অংশ নেটদুনিয়ায় কমেন্টের মাধ্যমে জানিয়েছেন প্রতিটি মধ্যবিত্ত পরিবারে যে ধরনের ঘটনাবলি প্রতিদিন চলতে থাকে, ‘লক্ষী কাকিমা সুপারস্টার’ সেই ধরনের গল্পই তুলে আনছে। যে কারণে অন্যান্য ধারাবাহিকের মত অতিনাটকীয় বা অবাস্তব কোন গল্প এখানে দেখা যাচ্ছে না।

আরও পড়ুন: ‘আওয়ার গ্লাস’ ফিগারে ঝড় তুলছেন মিমি, ফাঁস হল তাঁর ফিগারের সিক্রেট

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment