Gold ₹144,950/10g
Silver ₹242.57/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 31°C
7 July 2026

বসন্ত উৎসবে উদ্দাম নাচ নাচলেন ‘লক্ষ্মীকাকিমা’ অপরাজিতা আঢ্য! দেখে চোখ ফেরাতে পারছেন না অভিনেত্রীর অনুগামীরা, তুমুল ভাইরাল ভিডিও

বসন্ত উৎসবে উদ্দাম নাচ নাচলেন ‘লক্ষ্মীকাকিমা’ অপরাজিতা আঢ্য! দেখে চোখ ফেরাতে পারছেন না অভিনেত্রীর অনুগামীরা, তুমুল ভাইরাল ভিডিও

সম্প্রতি জি বাংলার পর্দায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক ‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’ এর সম্প্রচার এই ধারাবাহিক দিয়ে দীর্ঘদিন পর ছোট পর্দায় ফিরতে দেখা গিয়েছে জনপ্রিয় টলিউড অভিনেত্রী অপরাজিতা আঢ্যকে। পাশাপাশি শুরু থেকেই এই ধারাবাহিকের অন্যরকমের বিষয়বস্তু মন জয় করে নিয়েছে দর্শকদের। কারণ তারা মনে করছেন চিরাচরিত ধারাবাহিকের বাইরে গিয়ে লক্ষ্মী কাকিমা সুপারস্টার একজন নারীর ঘরে-বাইরে দুদিকেই সমানভাবে লড়াই করার গল্প তুলে ধরতে সক্ষম হয়েছে।

তবে এবার ধারাবাহিকের গল্প ঘুরে গিয়েছে অন্যদিকে এবং দর্শকদের জন্য এবার আসতে চলেছে নির্ভেজাল বিনোদন। কারণ ধারাবাহিকের গল্প অনুযায়ী এবার পাড়ার বসন্ত উৎসবে নাচের জন্য অংশগ্রহণ করতে দেখা যাবে লক্ষ্মীকাকিমা ওরফে অভিনেত্রী অপরাজিতা আঢ্যকে। পাশাপাশি তা দেখে ইতিমধ্যেই চোখ কপালে উঠে গেছে কাকিমার স্বামী দেবুদার। জানা গিয়েছে লক্ষ্মী কাকিমা এবং পাড়ার অন্যান্য মেয়েদের নাচ শেখানোর জন্য শিক্ষিকার ভূমিকা গ্রহণ করবে হংসিনী এবং তার দায়িত্বেই বলিউডের গানে কোমর দোলাতে দেখা যাবে অপরাজিতা আঢ্যকে।

প্রসঙ্গত এর আগে অভিনেত্রী একাধিকবার বলেছিলেন তিনি মনে করেন ভারী চেহারা কখনো নাচের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে না। এদিনের ভাইরাল ভিডিও দেখে নেটিজেনরা বলছেন আরো একবার সে কথাই প্রমাণ করে দিয়েছেন অপরাজিতা আঢ্য।

আরও পড়ুন: ‘অনেক টাকা দিয়েছি, টাকা নষ্ট করতে পারবো না’! প্রেমিকা ঐন্দ্রিলা স্কাই-ডাইভিং করবেন না শুনে বলেছিলেন অভিনেতা অঙ্কুশ হাজরা! দাদাগিরির মঞ্চে ফাঁস হল বিস্ফোরক তথ্য, স্কাই ডাইভিং-এর আগে বুকটা শুকিয়ে গিয়েছিল, বললেন নায়িকা

এখানে ক্লিক করে ভিডিও টি দেখুন

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment