Gold ₹144,300/10g
Silver ₹241.53/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
9 July 2026

শাড়ি ছেড়ে আরো একবার হট প্যান্টে ধরা দিলেন ‘রাণীমা’ দিতিপ্রিয়া রায়! ‘কিশমিশ’ এর গানে কোমর দুলিয়ে মন জয় করলেন অভিনেত্রী, ভাইরাল ভিডিও

শাড়ি ছেড়ে আরো একবার হট প্যান্টে ধরা দিলেন ‘রাণীমা’ দিতিপ্রিয়া রায়! ‘কিশমিশ’ এর গানে কোমর দুলিয়ে মন জয় করলেন অভিনেত্রী, ভাইরাল ভিডিও

কিছুদিন আগেই টলিউড সুপারস্টার দেব জানিয়েছিলেন অভিনেত্রী রুক্মিণী মৈত্র এর সঙ্গে জুটি বেঁধে নতুন সিনেমা নিয়ে আসতে চলেছেন তিনি বড় পর্দায়। ‘কিশমিশ’ নামের সেই সিনেমাটি পরিচালনার দায়িত্বে রয়েছেন নবাগত পরিচালক রাহুল মজুমদার। সম্প্রতি সেই সিনেমার একটি গান মুক্তি পেয়েছে সোশ্যাল মিডিয়ায়।

এবং অতি অল্প সময়ের মধ্যেই ‘তুই বলবো না তুমি’ নামের গানটি চরম ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। ইতিমধ্যেই নেটিজেনদের একটি বড় অংশ গানটির নাচের স্টেপ নকল করে বানিয়ে ফেলেছেন ভিডিও। এবার সেই তালিকায় যোগদান করতে দেখা গেল ‘রানী রাসমণি’ খ্যাত অভিনেত্রী দিতিপ্রিয়া রায়কে। জি বাংলার ‘রানী রাসমণি’ ধারাবাহিকের মাধ্যমে খ্যাতির শীর্ষে উঠে আসতে সক্ষম হয়েছিলেন অভিনেত্রী দিতিপ্রিয়া রায়।

তবে সোশ্যাল মিডিয়ার দৌলতে তার অনুগামীদের সকলেই জানেন যে অভিনয়ের পাশাপাশি নাচেও সমান দক্ষ অভিনেত্রী। এদিন অনুগামীদের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় তিনি যে ভিডিওটি শেয়ার করেছেন সেখানে সাদা শার্ট এবং প্যান্ট পরে ‘কিশমিশ’ এর গানে কোমর দোলাতে দেখা গিয়েছে অভিনেত্রীকে।

আরও পড়ুন: ‘মা কাকে বলে জান?’ বৃদ্ধাশ্রমের এক বৃদ্ধা মায়ের কথা স্যোশাল মিডিয়ায় তুলে ধরে ‘মা’ শব্দের ব্যাখ্যা করলেন বামাক্ষ্যাপা

বলাই বাহুল্য আরো একবার নাচের মাধ্যমে দিতিপ্রিয়া মন জয় করে নিয়েছেন তার অনুগামীদের। তাই তার ভিডিও দেখে এদিন এক বাক্যে অনুগামীদের সকলেই স্বীকার করেছেন যে অভিনয়ের সঙ্গে নাচেও নিজস্ব প্রতিভার ছাপ রাখতে সক্ষম হচ্ছেন কিশোরী এই অভিনেত্রী।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment