Gold ₹145,350/10g
Silver ₹243.24/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 27°C
15 July 2026

শাড়ি ছেড়ে এবার নতুন লুকে সামনে এসে সবাইকে চমকে দিলেন মিঠাই! ট্যাঙ্ক টপে ‘হট’ সৌমিতৃষা! পর্দার ‘মিঠাই’য়ের রিল ভিডিও তুমুল ভাইরাল হলো সোশ্যাল মিডিয়ায়

শাড়ি ছেড়ে এবার নতুন লুকে সামনে এসে সবাইকে চমকে দিলেন মিঠাই! ট্যাঙ্ক টপে ‘হট’ সৌমিতৃষা! পর্দার ‘মিঠাই’য়ের রিল ভিডিও তুমুল ভাইরাল হলো সোশ্যাল মিডিয়ায়

এই মুহূর্তে টলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী হলেন সৌমিতৃষা কুন্ডু। অতি অল্প সময়ের মধ্যেই বাংলা ধারাবাহিকের দর্শকদের মন জয় করে নিতে সক্ষম হয়েছেন এই অভিনেত্রী। ফলস্বরূপ খুব কম সময়ের মধ্যেই নিজের নাম প্রতিষ্ঠা করে ফেলেছেন তিনি টলিউডে। বর্তমানে তাকে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘মিঠাই’য়ে নিয়মিত মুখ্য চরিত্রে দেখতে পাচ্ছেন ছোট পর্দার দর্শকরা। তবে তার পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও সমান জনপ্রিয় এই অভিনেত্রী।

তার সহস্রাধিক অনুগামীদের সঙ্গে মাঝে মধ্যেই তাকে ব্যক্তিগত জীবনের নানান মুহূর্তের ছবি এবং ভিডিও ভাগ করে নিতে দেখা যায়। এবার তেমনই একটি শর্ট মিউজিক রিল ভিডিও অনুগামীদের সঙ্গে ভাগ করে নিলেন সকলের প্রিয় মিঠাই। যা এদিন মুহূর্তে ভাইরাল হয় নেট দুনিয়ায়।

প্রসঙ্গত সোশ্যাল মিডিয়াতে বেশ সক্রিয় সৌমিতৃষা। প্রতিদিনই নিত্যনতুন নানন ফটো এবং ভিডিও পোস্ট করতে দেখা যায় তাকে। এদিনের ভিডিওতে অনুগামীরা তাকে দেখতে পেয়েছেন নীল জিন্স এবং অফ হোয়াইট ট্যাঙ্ক টপে। সঙ্গে নিজের কোমর ছাড়ানো লম্বা চুল খুলে রেখে বলিউডি হিন্দি গানে তাল মিলিয়েছে অভিনেত্রী।

আরও পড়ুন: “এই রাত তোমার আমার” সঙ্গীতের রাতে রোম্যান্টিক নাচে নেটিজেনদের নজর কাড়লেন গৌরব-দেবলীনা

বলাই বাহুল্য এদিন তার পোষ্টের কমেন্ট বক্স ভরে উঠেছে অনুগামীদের প্রশংসা বাক্যে ।অনেকেই জানিয়েছেন তারা অপেক্ষা করে থাকেন সৌমিতৃষার রিল ভিডিও দেখার জন্য। তাই এমন আরো ভিডিও দেখতে চেয়ে তারা অনুরোধ করেছেন তাদের প্রিয় অভিনেত্রী কাছে।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment