Gold ₹146,350/10g
Silver ₹244.92/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 30°C
19 July 2026

আসুন আজ জেনে নেওয়া যাক টলিউডের পাঁচ জন অভিনেত্রীর নামের আসল মানে

আসুন আজ জেনে নেওয়া যাক টলিউডের পাঁচ জন অভিনেত্রীর নামের আসল মানে

নামই হলো একজন মানুষের প্রাথমিক পরিচয় নাম দিয়েই প্রত্যেকের পরিচিতি জানতে পারি আমরা। জন্মের পরে মা-বাবারা আমাদের নাম অনেক ভেবেচিন্তে রাখেন। টলিউড অভিনেত্রীদের ক্ষেত্রে তার অন্যথা হয় না। টলিউডের এমন অনেক অভিনেত্রী রয়েছেন যাদের নাম সচরাচর শোনা যায় না। তাদের নামের খুবই সুন্দর মানের আছে তাদের নামের মধ্যে তা জানলে আপনারাও হয়তো আশ্চর্য হবেন। আসুন তাহলে আজ জেনে নেওয়া যাক টলিউডের পাঁচ জনপ্রিয় অভিনেত্রীর নামের মানে।

১. দিতিপ্রিয়া রায় : শিশু শিল্পী হিসেবে টলিউডের প্রবেশ করেছিলেন অভিনেত্রী। এরপর করুণাময়ী রানী রাসমণি ধারাবাহীকে দীর্ঘ চার বছর অভিনয় করে দর্শকদের মনে রাজত্ব চালিয়ে গিয়েছেন। এরপরই পা রেখেছেন গেছেন টলিউডের বড় পর্দা এবং ওয়েব সিরিজ জগতে। সেখানেও চুটিয়ে অভিনয় করছেন অভিনেত্রী। অভিনেত্রীর নামের মানে হল দুর্গার অন্য একটি নাম।

২. পাওলি দাম : টলিউডের জনপ্রিয় এবং ট্যালেন্টেড অভিনেত্রীদের মধ্যে পাওলি অন্যতম। বহু সুপারহিট ছবি তার ঝুলিতে রয়েছে। নিজের কাজের দক্ষতায় পাওলি অসংখ্য মানুষের মনে নিজের জন্য জায়গা দখল করে রেখেছেন। পাওলি আসলে একটি ফুলের নাম। এই নামের অন্যান্য মানে হলো সান্তনা, মনোযোগ।

আরও পড়ুন: ‘মা কাকে বলে জান?’ বৃদ্ধাশ্রমের এক বৃদ্ধা মায়ের কথা স্যোশাল মিডিয়ায় তুলে ধরে ‘মা’ শব্দের ব্যাখ্যা করলেন বামাক্ষ্যাপা

৩. দর্শনা বণিক : মডেলিং দিয়ে নিজের ক্যারিয়ার শুরু করার সাথে সাথে অভিনয় জগতে এখন বেশ দাপটের সঙ্গে কাজ করে চলেছেন দর্শনা। তার নামের মানে হলো দর্শনীয় বা দর্শনের যোগ্য।

৪. তৃধা চৌধুরী : টলিউডের বড় পর্দা থেকে শুরু করে OTT প্লাটফর্মে বেশ জনপ্রিয় অভিনেত্রী। এছাড়াও বলিউডেও বেশ কিছু কাজ করেছেন তৃধা। অভিনেত্রীর নামের সংস্কৃত এবং ইসলামিক মানে হল তিন দেবীর ক্ষমতা।

৫. বিদিপ্তা চক্রবর্তী : টলিউডের এই জনপ্রিয় অভিনেত্রীর পরিচয় আলাদা করে দেওয়ার আর প্রয়োজন পড়ে না। নিজের কাজের মাধ্যমে তিনি দর্শকের মনে বরাবরই রাজত্ব চালিয়ে গিয়েছেন। নিজের অভিনয়ের দক্ষতায় বড় বড় কাজ করেছেন ইতিমধ্যেই। অভিনেত্রীর নামের মানে হল আলো।

আরও পড়ুন: নিপাকে বিদায় দিতে চোখের জলে ভাসলো মনোহরা! এবারে মোদক বাড়ি ছেড়ে বিদায় নিচ্ছে নিপা, কান্নায় ভেঙে পড়ল গোটা পরিবার, ভাইরাল ভিডিও

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment