Gold ₹143,400/10g
Silver ₹239.97/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
21 June 2026

বৃষ্টি ভেজা দিনে মিষ্টি মাম্মা শুভশ্রীর সঙ্গে খেলতে ব্যস্ত ছোট্ট ইউভান, মায়ের সঙ্গে লুকোচুরি খেলছে ইউভান, তুমুল ভাইরাল ভিডিও

বৃষ্টি ভেজা দিনে মিষ্টি মাম্মা শুভশ্রীর সঙ্গে খেলতে ব্যস্ত ছোট্ট ইউভান, মায়ের সঙ্গে লুকোচুরি খেলছে ইউভান, তুমুল ভাইরাল ভিডিও

বর্তমানে টলিউডের স্টার কিডদের মধ্যে ইউভান এখন অন্যতম। নেটিজেনরা সকলেই ছোট্ট ইউভানকে খুব ভালোবাসেন। তার মজার মজার ভিডিও দেখতে তারা বেশ পছন্দ করেন। জন্মের সময় থেকে ইউভান সোশ্যাল মিডিয়ায় নজর কাড়ছে সকলের। তার দুষ্টু মিষ্টি ভিডিও ছবির মাধ্যমে মন জয় করেছে দর্শকদের। সম্প্রতি আবারো নিজের একটি ভিডিওর মাধ্যমে দর্শকদের ভালোবাসা পেয়েছে ইউভান।

আগামীকাল সরস্বতী পূজো, বিদ্যার দেবীর আরাধনার দিন। কিন্তু মন খারাপ বাঙালির। কারণ পশ্চিমি ঝাঞ্জার কারণে সারাদিন বৃষ্টি। বাইরে বেরোনো বন্ধ অগত্যা বাড়িতে বসেই কাটছে দিন। আর ঐদিকে বাড়িতে বসেই বৃষ্টি উপভোগ করছে সোশ্যাল মিডিয়ার সেনশন ছোট্ট ইউভান। বর্তমানে রাজ শুভশ্রীর থেকেই বেশি জনপ্রিয় সে সকলের মাঝে।

ইতিমধ্যেই ইউভানের নামে সোশ্যাল মিডিয়াতে রয়েছে বেশ কয়েকটি ফ্যান পেজ। মাত্র এক বছর বয়সেই সে জিতে নিয়েছে হাজার হাজার মানুষের মন। সকলেই তার দুষ্টু মিষ্টি কর্মকাণ্ড এর জন্য তাকে ভালোবাসে। জন্মের শুরু থেকে এই এক বছর পর্যন্ত ইউভানের সমস্ত মুহূর্তের সাক্ষী রয়েছেন সকলে।

আরও পড়ুন: এবার আর লুকিয়ে-চুরিয়ে নয় প্রকাশ্যেই যশ এর সঙ্গে সারা জীবন একসঙ্গে থাকার হাত বুলিয়ে প্রতিজ্ঞা করলেন অভিনেত্রী নুসরত জাহান! তুমুল ভাইরাল ভিডিও

আজ এই বৃষ্টির মরশুমে ইউভানের একটি মিষ্টি ভিডিও শেয়ার করছে মিষ্টি মাম্মা শুভশ্রী। ভিডিওতে শুভশ্রীর সঙ্গে ইউভান কে সুন্দর মুহূর্ত ভাগ করে নিতে দেখা গিয়েছে। ভিডিওতে শুভশ্রী কে বলতে শোনা যায় ‘ইউভান কই, ইউভান কোথায়?’ অমনি পাশ থেকে উঁকি মারে একগাল হাসি নিয়ে হাই বলে উঠলো সে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটিই ভাইরাল হয়েছে।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment