Gold ₹143,400/10g
Silver ₹239.98/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
29 June 2026

নিজের মনেই কথা বলে চলেছে, ছোট্ট ইউভানের বাবি টকে মাতলো নেট দুনিয়া

মাত্র কয়েকমাস আগে শুভশ্রীর কোলে এসেছিল ছোট্ট ইউভান। এর মধ্যেই তার মুখে ফুটেছে কথার বুলি। মন দিয়ে কত কথাই

নিজের মনেই কথা বলে চলেছে, ছোট্ট ইউভানের বাবি টকে মাতলো নেট দুনিয়া

মাত্র কয়েকমাস আগে শুভশ্রীর কোলে এসেছিল ছোট্ট ইউভান। এর মধ্যেই তার মুখে ফুটেছে কথার বুলি। মন দিয়ে কত কথাই না বলছে দিদি সৃষ্টি পান্ডের সঙ্গে। বর্তমানে টলিউডের সবথেকে প্রিয় স্টারকিড হল ইউভান। তার সমস্ত খুঁটিনাটি তথ্য জানার জন্য উৎসুক দর্শকেরা। আর এর মাঝেই ক্যামেরায় ধরা পরল তার বেবি টকের ক্যানডিড মুহূর্ত। যা দেখে অবাক কেবল শুভশ্রী আর রাজ নয়, নেটবাসীরাও। শুভশ্রীর ইনস্টাগ্রাম স্টোরিতে দেখা গেল ছোট্ট ইউভান ও বড় দিদি সৃষ্টির কথোপকথনের একটি ছবি। দেখে নিন সেই ছবি।

সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি শেয়ার করেন শুভশ্রী। যেখানে দেখা যাচ্ছে বড়দিদি স্মৃতির সঙ্গে খাটে শুয়ে আছি ছোট্ট ইউভান। মন দিয়ে দিদির দিকে তাকিয়ে আপন মনেই বেবি টক করছে সে। ছবির ক্যাপশনে শুভশ্রী বলেন দিদির সাথে কথোপকথন চলছে। বাচ্চা বুলি আওড়িয়ে কি এমন কথা বলছিল ইউভান, তা বলা মুশকিল। মাত্র কয়েক মাসের মধ্যেই মুখ দিয়ে নানা আওয়াজ করছে ছোট্ট ইউভান। যা দেখে অবাক পরিবারের সকলেই সঙ্গে নেটিজেনরাও। ইতিমধ্যেই দিদির সঙ্গে ছোট্ট ইউভানের বেবি টক বেশ প্রিয় নেটিজেনদের। সম্প্রতি দুর্গাপূজার সময় ধুতি পাঞ্জাবি পরে সকলের নজর কেড়েছিল ছোট্ট ইউভান।

টলিউডের স্টারকিড সেন্সেশন এখন সে। তবে ভীষণই শান্ত ইউভান। একেবারেই বিরক্ত করেনা সে মা-বাবাকে। চুপচাপ বাবার সাথে খেলাও করে। দুর্গাপূজার সময় শুভশ্রীর সাথে ছোট্ট ইউভানের ছবি এখনও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। তবে জন্মের পর থেকেই নেটিজেনদের কাছে খুব প্রিয় এই ছোট্ট তারকা।

আরও পড়ুন: রাজের জন্মদিনে শুভশ্রী ঠোঁটে ঠোঁটে এঁকে দিল ভালোবাসা মাখানো শুভেচ্ছা

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment