Gold ₹143,400/10g
Silver ₹240.03/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
28 June 2026

‘সাদা হাতি লাগছে’! অদ্ভুত সাদা ড্রেস পরে এবার সোশ্যাল মিডিয়ায় তুমুল ট্রোলড হলেন বাংলার জনপ্রিয় ইউটিউবার স্যান্ডি সাহা

‘সাদা হাতি লাগছে’! অদ্ভুত সাদা ড্রেস পরে এবার সোশ্যাল মিডিয়ায় তুমুল ট্রোলড হলেন বাংলার জনপ্রিয় ইউটিউবার স্যান্ডি সাহা

এই মুহূর্তে বাংলার অন্যতম জনপ্রিয় এবং বিতর্কিত একজন ইউটিউবার হলেন স্যান্ডি সাহা। এর আগে একাধিকবার বিভিন্ন সাক্ষাৎকারে তিনি স্বীকার করে নিয়েছেন খবরের শিরোনামে থাকতে তিনি পছন্দ করেন। যে কারণে বিভিন্ন সময়ে ট্রেন্ডিং নানা বিষয় নিয়ে ভিডিও তৈরি করতে দেখা যায় তাকে। তবে এবার অদ্ভুত এক সাদা পোশাক পড়ে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে নেটিজেনদের কাছে তীব্র কটাক্ষর শিকার হতে হল বাঙালি এই ইউটিউবারকে।

এদিন সাদা রঙের সারা শরীর ঢাকা পোশাক পরে সোশ্যাল মিডিয়ায় ফটো পোস্ট করে স্যান্ডি নিজেকে ক্যাপশনে পরী বলে সম্বোধন করেছিলেন। কিন্তু সেই সোশ্যাল মিডিয়া পোষ্টের কমেন্ট বক্সেই সকলে তাকে কুমন্তব্য করতে থাকেন। অনেকেই জানান ওই পোশাকটি পড়ে তাকে পরী নয় বরং তুষার দানবের মতো দেখতে লাগছেম পাশাপাশি অনেকের কাছেই বডি শেমিং এর শিকার হতে হয় স্যান্ডি সাহাকে।

তবে নেতিবাচক কথায় খুব একটা পাত্তা দিতে দেখা যায় না তাকে। যে কারণে এবারও সমালোচকদের সমালোচনায় বিশেষ কান দেননি তিনি। পাশাপাশি পাল্টা প্রতিবাদ করতে আসরে নেমে পড়েছেন ইউটিউবার এর অনুগামীরা। তারা জানিয়েছেন পোশাকটি পরে স্যান্ডিকে একজন আসল ডানাকাটা পরীর মতো দেখতে লাগছে। বলাই বাহুল্য এদিন তার এই ফটো মুহূর্তে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

আরও পড়ুন: সোনালী রঙের ব্যাকলেস লেহেঙ্গা পড়ে স্বামীর ঘাম ঝরাচ্ছেন নুসরত

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment