এই মুহূর্তে বলিউডের প্রথম সারির গায়িকা বললে যাদের নাম উঠে আসে তাদের মধ্যে অন্যতম হলেন শাল্মলী খোলগড়ে। ‘বলম পিচকারি’, ‘দারু দেশি’ থেকে শুরু করে ‘পরেশান’ এর মত গান গেয়ে হাজার হাজার দর্শকের মন জয় করে নিয়েছেন সুন্দরী এই গায়িকা। পাশাপাশি বাংলা, তামিল সহ অন্যান্য ভাষাতেও গান গেয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়াতেও সমান জনপ্রিয় শাল্মলী। কিন্তু এবার অনুগামীদের থেকে এক প্রকার লুকিয়েই চুপিচুপি মুসলিম বয়ফ্রেণ্ডের সাথে বিয়ে সেরে নিতে দেখা গেল শাল্মলী খোলগড়েকে।
প্রসঙ্গত গত ৬ বছর ধরে মুসলিম প্রেমিক ফারহান শেইখের সঙ্গে ঘনিষ্ঠ প্রেমের সম্পর্কে আবদ্ধ ছিলেন দুবার ফিল্মফেয়ার পুরস্কার প্রাপ্ত এই গায়িকা। এদিন অতি স্বল্প সংখ্যক অতিথির উপস্থিতিতে ঘরোয়াভাবে বিয়ের অনুষ্ঠান পালন করতে দেখা গেছে তাকে। তবে কোনো রকম ট্র্যাডিশনাল পোশাকে সাজেননি গায়িকা। বরং তার পরনে ছিল কমলা-বেইজ রঙা শাড়ি, সঙ্গে ব্যাকলেস ব্লাউজ এবং সিলভারের গয়না। পরিবারের সদস্যদের উপস্থিতিতে স্পেশ্যাল ম্যারেজ অ্যাক্টের আওতায় রেজিস্ট্রি করে বিয়ে সেরে ফেলেন বলিউডের এই জনপ্রিয় গায়িকা।
তবে এদিন তিনি তার বিয়ের ফটো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই তা মুহূর্তে ভাইরাল হয়েছে। অনুগামীদের অনেকেই অবাক হয়েছেন গায়িকার বিয়ের খবর জানতে পেরে। তবে নেটিজেনরা অবশ্য তাকে বিবাহিত জীবনের শুভেচ্ছা জানাতে ভোলেননি।
View this post on Instagram




