Gold ₹144,600/10g
Silver ₹242.02/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 31°C
2 July 2026

‘ভালোবাসা কঠিন জিনিস হারিয়ে দেয়’, আতিফ আসলামের গানে ঐন্দ্রিলার হাত ধরে নাচ সব্যসাচীর! আবারো মুগ্ধ নেটদুনিয়া, তুমুল ভাইরাল ভিডিও

‘ভালোবাসা কঠিন জিনিস হারিয়ে দেয়’, আতিফ আসলামের গানে ঐন্দ্রিলার হাত ধরে নাচ সব্যসাচীর! আবারো মুগ্ধ নেটদুনিয়া, তুমুল ভাইরাল ভিডিও

কঠিন সময়ে প্রেমিকার হাত শক্ত করে ধরে রেখেছেন তিনি। এক মুহূর্তের জন্যেও তাকে একা ছাড়েননি তিনি। শুধুমাত্র মানুষের সামনে দৃষ্টান্ত হয়ে থাকবেন অথবা নেটদুনিয়ায় ভাইরাল হবেন বলে এমন কাজ করেননি তারা। একে অপরের প্রতি সম্মান ও দুজন দুজনের প্রতি নিঃস্বার্থ ভালবাসার জন্যই মানুষের কাছে তাদের সম্পর্ক উদাহরণ হিসেবে উঠে এসেছে। সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে আতিফ আসলামের গান সব্যসাচীর হাত ধরে নাচছেন ঐন্দ্রিলা, এই ভিডিওটি নেটদুনিয়ায় শেয়ার হওয়ার সাথে সাথেই ঝড়ের গতিতে আবারো মানুষের মধ্যে ছড়িয়ে গিয়েছে।

স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘মহাপীঠ তারাপীঠ’এ বামাক্ষ্যাপার চরিত্রে অভিনয় করছেন সব্যসাচী চৌধুরী। সম্প্রতি এই অভিনেতাই তার সাথে ঐন্দ্রিলার নাচের এই ভিডিওটি শেয়ার করেছেন নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে, যা এখন ভাইরাল। অভিনেতা এই ভিডিওটি শেয়ার করে একটি সুন্দর লেখা লিখেছেন।

তিনি লিখেছেন, “ভিডিওটি প্রায় ছয় মাস আগে ওর মায়ের ফোনে তোলা, সদ্য অস্ত্রোপচার হয়েছে তখন, ভালো করে হাঁটার ক্ষমতা নেই অথচ মাঝরাতে উনি নাচবেন। আমরা দুজন একেবারেই ভিন্ন মেরুর মানুষ। ছোট থেকেই ও নৃত্য পটিয়সী, আর এদিকে নাচের বিষয়ে আমার দুটি ঠ্যাঙই অকেজো। গান চালিয়ে বললো, ‘আমি অসুস্থ হলেও তোমায় ঠিক হারিয়ে দেব’।

আরও পড়ুন: ‘সৌরভ, তুমি আমার’! দাদাগিরির মঞ্চে প্রকাশ্যেই সৌরভ গাঙ্গুলীকে ভক্তের প্রেম নিবেদন! লজ্জায় লাল মহারাজ, রইলো ভিডিও

হেহে, আমি তো কবেই হেরে গেছি।
তবে এই হাসিটুকুর জন্য আমি আরো সহস্রবার হারতে রাজি আছি।”

অভিনেতার লেখা ক্যাপশন দেখে সকলেই রীতিমতো মুগ্ধ হয়েছেন। নিঃসন্দেহে তিনি বরাবরই এমন সুন্দর ভাবে লেখেন যা মানুষের মন ছুঁয়ে যায়। অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার অস্ত্রোপচারে অর্ধেক ফুসফুস বাদ গিয়েছে, কেমো চলছে এখনো। সেইসময়ে মাঝরাতে প্রেমিকার আবদার রাখার জন্যই এমন বায়নাকে সায় দিয়েছিলেন তিনি। তাদের মিষ্টি আলিঙ্গন ও একে অপরের প্রতি নির্ভেজাল ভরসা তাদের একসাথে টিকিয়ে রাখুক আজীবন। তাদের কাছের মানুষদের পাশাপাশি চান সকল নেটিজেনরাও।

বলিউডের জনপ্রিয় ছবি ‘টাইগার জিন্দা হ্যায়’এর জনপ্রিয় গান ‘দিল দিয়া গল্লা’তে একে অপরের হাত ধরে নিজেদের বাড়িতেই পা মেলাতে দেখা গিয়েছে এই জুটিকে। অভিনেত্রীর মা এই ভিডিওটি নিজের ফোনে তুলেছিলেন তেমনটাই জানা গিয়েছে অভিনেতার কথা থেকে। ধারাবাহিকের হাত ধরেই অভিনয় জগতে পা রেখেছিলেন ঐন্দ্রিলা শর্মা। কালার্স বাংলার ‘ঝুমুর’ ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে ডেবিউ ঘটে তার। স্টার জলসার ‘জীবন জ্যোতি’ ধারাবাহিকে এবং সান বাংলার ‘জিয়ন কাঠি’ ধারাবাহিকে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন তিনি। তবে বর্তমানে তিনি একেবারেই বিশ্রামে রয়েছেন তার শারীরিক অবস্থার জন্য। তিনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে কাজে ফিরে আসুন সেটাই চান তার ভক্তদের পাশাপাশি সকলেই।

আরও পড়ুন: ‘সুপার সিঙ্গার ৩’ এর মঞ্চে শ্যামাসঙ্গীত গেয়ে সকলের মন জয় করে নিলেন কুমার শানু, গান শুনে মুগ্ধ শ্রোতারা, ভাইরাল ভিডিও

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment