Gold ₹145,350/10g
Silver ₹243.24/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
15 July 2026

“দশমীতে মা দুর্গা চলে গেলেও লক্ষী কিন্তু থেকেই যায়” – জি বাংলার লক্ষ্মী কাকীমা সুপারস্টার ধারাবাহিকের নতুন প্রমো ভিডিও তুমুল ভাইরাল

“দশমীতে মা দুর্গা চলে গেলেও লক্ষী কিন্তু থেকেই যায়” – জি বাংলার লক্ষ্মী কাকীমা সুপারস্টার ধারাবাহিকের নতুন প্রমো ভিডিও  তুমুল ভাইরাল

বাংলা বিনোদনমাধ্যমের অন্যতম জনপ্রিয় একটি চ্যানেল হল জি বাংলা। নিজেদের টিআরপি পলিসি ধরে রাখার সবরকম চেষ্টা করে এই চ্যানেলটি। যার জন্য মূলত মেইন কম্পিটিটার স্টার জলসা কে টেক্কা দিতে বন্ধ করে এমন সব ধারাবাহিক যেগুলি টিআরপি রেটিংয়ে দাঁড়াতে পারেনা কিংবা স্লটলিড করতে পারেনা। আনে নতুন নতুন সমস্ত ধারাবাহিক। তেমনি একটি কিছুদিন আগেই শুরু হওয়া ধারাবাহিক হল “লক্ষ্মী কাকিমা সুপারস্টার”। অল্প কয়েক দিনের মধ্যেই বেশ ভাল রকম মন জয় করে নিয়েছে এই ধারাবাহিক দর্শক মহলের। এরই মধ্যে বেরিয়ে পড়েছে এই ধারাবাহিকের নতুন প্রমো।

পূজোর মরশুমে জমজমাটি পর্বের মধ্যে দিয়েই মেতে ওঠে ধারাবাহিকের নতুন গল্প। এবার প্রায় প্রত্যেকটি ধারাবাহিকেই নতুন নতুন কিছু ভাবনা দেখানো হচ্ছে যেগুলি আগে ধারাবাহিকে দেখানো হত না। লক্ষ্মী কাকিমা সুপারস্টারও এর ব্যতিক্রম নয়। এই ধারাবাহিকেও দেখানো হবে একটি নতুন মানসিকতার পরিচয়। বিশেষত ধারাবাহিকের মুখ্য চরিত্রের হাত ধরে এ ধরনের মানসিকতা দেখানোর ফলে দর্শক আশা করা যায় যে ভীষণ ভালোভাবে নেবেন বিষয়টি। আর তার ইঙ্গিত ইতিমধ্যেই আমরা পেয়ে গেছি এই ধারাবাহিকের নতুন প্রোমোতে।

জি বাংলা তার অফিসিয়াল হ্যান্ডেল থেকে যেই নতুন প্রোমো ভিডিও শেয়ার করেছেন সেখানে দেখা যাচ্ছে এই নতুন ভাবনা। এই প্রমোতে দেখানো হয় লক্ষ্মী কাকিমা নিজেই পূজোর সময় চাওমিন এগরোলের দোকানের স্টল দিয়েছেন। বলাই বাহুল্য এটি খুবই বাস্তব উচিত একটি ধারণা। আমরা সকলেই পুজোর সময় এরকম ছোটখাটো বিভিন্ন ব্যবসা দেখে থাকি। তবে লক্ষ্মী কাকিমার পিসি শাশুড়ি মোটেই ব্যাপারটি পছন্দ করছেন না। রীতিমতো বিরক্ত হয়ে তিনি বলছেন ওই লক্ষী আর তার হাঁসের ডানা ছাড়তে হবে বিসর্জনের পরেই। কিন্তু তখনই একদিকে দেখানো হয় লক্ষ্মী কাকিমা বলছেন বিসর্জনের মা দুর্গা গেলেও লক্ষী কিন্তু থেকেই যায়।

আরও পড়ুন: পরিচালক হিসেবে ফিরছেন স্বপন সাহা, নতুন মাসালা ছবিতে জুটি বাঁধছেন দর্শনা-রোহন

প্রসঙ্গত এই ধরনের ভাবনা এখন প্রত্যেকটি ধারাবাহিকেই কিছু না কিছু দেখানোর চেষ্টা করা উচিত। কারণ এখনকার মানুষ বাস্তবেচিত বিষয় দেখতেই বেশি পছন্দ করেন। তবে বলাই বাহুল্য এই প্রমো কিন্তু বেশ পছন্দ করেছেন দর্শক। সোশ্যাল মিডিয়ায় এই প্রমো আসতেই হাজারের কাছাকাছি মানুষ পছন্দ করছেন ভিডিওটি। অন্যদিকে মোট ভিউস পৌঁছেছে ১০ হাজারের এর কাছাকাছি। সুতরাং বুঝতেই পারছেন দর্শক ঠিক কথাটা পছন্দ করেছে এই প্রোমোটি। লক্ষ্মী কাকিমা সুপারস্টারের এই ধামাকা তার পর্ব দেখতে চোখ রাখুন সোম থেকে শনি ঠিক রাত সাড়ে আটটায় জি বাংলার পর্দায়।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment