Gold ₹145,350/10g
Silver ₹243.24/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 30°C
15 July 2026

বাংলার ছেলে ভুবন বাদ্যকরের বিশ্বসেরা ‘কাঁচা বাদাম’ গানে উদ্দাম নাচ অভিনেত্রী মাধুরী দীক্ষিত ও অভিনেতা রিতেশ দেশমুখ এর, তুমুল ভাইরাল ভিডিও

বাংলার ছেলে ভুবন বাদ্যকরের বিশ্বসেরা ‘কাঁচা বাদাম’ গানে উদ্দাম নাচ অভিনেত্রী মাধুরী দীক্ষিত ও অভিনেতা রিতেশ দেশমুখ এর, তুমুল ভাইরাল ভিডিও

একসময় মাধুরি দীক্ষিত ছিল নিজের নাচ এবং অভিনয়ের জন্য জনপ্রিয়। তার নাচের সুখ্যাতি দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছিল এবং 90 দশকের জনপ্রিয় গানগুলি সঙ্গে তার নাচের ভিডিওগুলি ভাইরাল হয়েছিল। তখনকার দিনে সোশ্যাল মিডিয়ার এতটা ছিল না যার কারণে সিনেমা হল গুলিতে প্রচুর ভিড় হতো এবং তখনকার 90 দশকের গানগুলি ছিল সুপার ডুপার হিট।

কিন্তু সময় পাল্টেছে তার সঙ্গে সঙ্গে পাল্টেছে গানের ধরন। এবারে আর বলিউডের কোন গান নয় স্বয়ং ভুবন বাদ্যকরের গাওয়া কাঁচা বাদাম গানের সঙ্গে কোমর দোলানো বলিউডের অভিনেত্রী। পাশে পেলেন জনপ্রিয় অভিনেতা রিতেশ দেশমুখ কে। বর্তমানে তাদের এই ভিডিওটি সোশ্যাল-মিডিয়ায়-ভাইরাল।

বর্তমানে ডান্স দিওয়ানে রিয়েলিটি-শো এর বিচারকের আসনে রয়েছেন মাধুরী দীক্ষিত। এই শো এ মাঝে মধ্যে বিভিন্ন সেলিব্রিটিরা উপস্থিত হন আর সেইসব সেলিব্রিটিদের সঙ্গে নাচের ভিডিও বানান মাধুরী দীক্ষিত। সোশ্যাল মিডিয়াতে দারুন অ্যাক্টিভ অভিনেত্রী। মাঝেমধ্যে তার বিভিন্ন ভিডিও আমরা দেখতে পাই। এবারেও সেই সুযোগ ছাড়লেন না তিনি। কিছুদিন আগে বিশেষ অতিথি হিসেবে এসেছিলেন রিতেশ দেশমুখ। তার সঙ্গে নাচের ভিডিও বানিয়ে ফেললেন অভিনেত্রী। তবে যে সে গান নয় কাঁচা বাদাম গানের সঙ্গে বানালেন ভিডিও।

আরও পড়ুন: ‘মানুষের খারাপ করলে যা হয়’, নিজের ডিজাইনার পোশাকে নিজেই পা আটকে পড়ে গেলেন শিল্পা শেট্টি, তুমুল ট্রোলড অভিনেত্রী, ঝড়ের গতিতে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও

উল্লেখ্য কয়েকদিন আগে মাধুরী দীক্ষিত অভিনীত :ফাইন্ডিং অনামিকা’ মুক্তি পেয়েছে নেটফ্লিক্স এ। এই সিরিজে মাধুরী দীক্ষিতের অভিনয় দারুণ প্রশংসা পেয়েছে দর্শক মহলে। এছাড়াও সামনে বেশ কয়েকটি ছবিতে কাজ রয়েছে অভিনেত্রীর।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment