Gold ₹143,400/10g
Silver ₹239.97/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
21 June 2026

স্বামীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে Amazing husband এবং ভালো বন্ধুর উপাধি দিলেন মাধুরী

স্বামীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে Amazing husband এবং ভালো বন্ধুর উপাধি দিলেন মাধুরী

বিবাহ জীবনের একুশ বছর পেরিয়ে এসেও মাধুরী-শ্রীরামের ভালোবাসায় কোনো মরছে পরেনি। শ্রীরামে সঙ্গে বৈবাহিক সম্পর্কের বাইরেও যে ভালো বন্ধুত্বের সম্পর্ক রয়েছে তা মাধুরী প্রকাশ করলেন স্বামীর জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে। শুক্রবার বর্ষিয়ান অভিনেত্রী মাধুরী দীক্ষিত তাঁর ইনস্টাগ্রামে ভক্ত মহলে স্বামী শ্রীরামের জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে নিজেদের একটি মজার নিজস্বী পোস্ট করেন।

পোস্ট করা ছবির ক্যাপশনে লিখেন, “life with you has been so much fun and full of adventurous, Ram. Thanks for being an amazing husband and a friend. Happy Birthday. love you.” অর্থাৎ তোমার সঙ্গে কাটানো জীবন অনেক বেশি মজাদার এবং অভিজ্ঞতাপূর্ণ। অনেক ধন্যবাদ তোমাকে একজন ভাল স্বামী ও বন্ধু হয়ে ওঠার জন্য। শুভ জন্মদিন। অনেক ভালোবাসা। মাধুরীর ক্যাপশন উঠে আসছে শ্রীরামের একজন ভালো স্বামী ও বন্ধু হয়ে ওঠার গল্প, সুখী দাম্পত্য জীবনের গল্প। মাধুরী এবং শ্রীরাম কেবলমাত্র সুখী দম্পতি নয় তার সঙ্গে দুই সন্তানের আদর্শ মাতা-পিতাও।

আরও পড়ুন: পুলিশের উর্দি পড়ে কাজের ফাঁকে ভুবন বাদ্যকর এর কাঁচা বাদাম গানে উদ্দাম নাচ ৫ জন পুলিশ কর্মীর, তুমুল ভাইরাল ভিডিও

মাধুরীর স্বামী শ্রীরামের জন্মদিন সেলিব্রেট করার জন্য বন্ধুবান্ধব এবং পরিবারের সঙ্গে একটি রিসোর্টে বেড়াতে গিয়েছিলেন। সেখানে শ্রীরামের কেক কাটার মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন মাধুরী দীক্ষিত।

৮০ থেকে ৯০ দশকের মাঝামাঝি সময়ে বলিউড ইন্ডাস্ট্রিকে একের পর এক হিট ছবি উপহার দিয়েছেন মাধুরী দীক্ষিত। তেজাব থেকে শুরু করে হাম আপকে হ্যাঁয় কন, দিল তো পাগাল হ্যাঁয়ে, দেবদাসের মতো ছবিতে কাজ করেছেন।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment