Gold ₹143,400/10g
Silver ₹239.98/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
29 June 2026

উন্মুক্ত শরীর, শ্বেত শুভ্র পোশাকে উষ্ণতা ছড়াচ্ছেন মালাইকা

“ফ্যাশন খতম খতম মুঝ পে” গানের যথার্থতা বাতলে দিলেন বলিউডের দেশি গার্ল মালাইকা আরোরা। বরাবরই নিজের নতুন

উন্মুক্ত শরীর, শ্বেত শুভ্র পোশাকে উষ্ণতা ছড়াচ্ছেন মালাইকা

“ফ্যাশন খতম খতম মুঝ পে” গানের যথার্থতা বাতলে দিলেন বলিউডের দেশি গার্ল মালাইকা আরোরা। বরাবরই নিজের নতুন নতুন ছবিতে তিনি বুঝিয়ে দিয়েছেন বয়েস বাড়লেও এখনো তিনি অন্যান্য অনেক নায়িকাকেই মাত করতে পারেন। সম্প্রতি এরকমই একটি ছবি দিলেন নায়িকা মালাইকা, যেখানে দেখা গিয়েছে তাঁর পরনে রয়েছে লো-নেক সাদা পোশাক।

আর এই ছবি দিতে না দিতেই মুহূর্তে প্রশংসা কুড়িয়েছেন মালাইকা। ইদানিং তিনি ডেট করছেন অর্জুন কাপুরকে। সেই নিয়েও তিনি একাধিকবার ট্রোলড হয়েছেন। কারণ মালাইকা ও অর্জুনের বয়সের ফারাক প্রায় পনেরো বছর। বয়েসের তারতম্য থাকায় অযথা মালাইকাকে তাঁর বয়স নিয়ে কটূক্তিও করা শুরু হয়েছে বহু বার।

আরও পড়ুন: ‘লক্ষ্মীর ভাঁড় ভেঙে সংসার চলেছে, কারন প্রসেনজিৎ-ঋতুপর্ণা শেষ করে দিয়েছিল আমার ক্যারিয়ার’! বিস্ফোরক দাবি করেছিলেন অভিনেতা অভিষেক চ্যাটার্জী। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল পুরোনো সেই ভিডিও

কিন্তু কুছ পরোয়া নেই নায়িকার, তিনি নিজের মতনই থাকেন। বয়েস সাতচল্লিশ হয়েছে বটে কিন্তু তাতে থেমে থাকা নয়, নিজের ফিটনেস আর পোশাকে তিনি বরাবরই সাবলীল। নিজের অভিনয়ের থেকেও তিনি বরাবরই আমদের কাছে আইটেম গার্ল হিসেবে বেশি পরিচিত। আর তার প্রমাণ মালাইকার এই নতুন ছবি।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment