Gold ₹143,700/10g
Silver ₹240.53/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 33°C
25 June 2026

‘মানসিকভাবে অসুস্থ যারা ট্রোল করছে’, ইউভানের মাথার ফেজ টুপি নিয়ে নোংরা কটাক্ষে রেগে গেলেন বাবা রাজ চক্রবর্তী, প্রতিবাদে গর্জে উঠলেন রাজ

‘মানসিকভাবে অসুস্থ যারা ট্রোল করছে’, ইউভানের মাথার ফেজ টুপি নিয়ে নোংরা কটাক্ষে রেগে গেলেন বাবা রাজ চক্রবর্তী, প্রতিবাদে গর্জে উঠলেন রাজ

বর্তমানে টলিউড সেলিব্রিটিদের সন্তানদের মধ্যে সবথেকে জনপ্রিয় হলো রাজ-শুভশ্রীর পুত্র ইউভান। জন্ম থেকেই সোশ্যাল মিডিয়ায় সেনশন সে। হাজার হাজার মানুষের নয়নের মনি এই খুদে তার নিত্য নতুন ভিডিও ছবি দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন সকলে। সম্প্রতি কয়েকদিন আগেই রাজ-শুভশ্রীর ছোট্ট ইউভানকে নিয়ে দিল্লি জয়পুর থেকে ফিরেছেন।

সেখানেই নিজেদের ভ্যাকেশন কাটাতে গিয়েছিলেন ছোট ইউভান কে নিয়ে। ওখানে গিয়ে আজমেঢ় শরিফে পুজো দিয়েছিলেন রাজ আর শুভশ্রী। সাথে ছিল ছোট্ট ইউভান আর সেখানে ইউভানের মাথায় ফেজ টুপি দেখে সোশ্যাল মিডিয়ায় নোংরা মন্তব্য করেন নেটিজেনদের একাংশ। এই ঘটনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ করতে দেখা গেল পরিচালক রাজ চক্রবর্তী কে।

সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদী বক্তব্য হিসেবে রাজ বলেন ‘আমি এটা দেখে অবাক হয়ে যাচ্ছি আজকাল মানুষের চিন্তাভাবনা, সংস্কৃতি কতটা নীচে নেমে গিয়েছে। ওরা ইউভানকেও ছাড়ছে না। একজন বাঙালি হিসেবে আমি সর্ব ধর্মে বিশ্বাসী, আর এই ধরনের ঘৃণাকে কখনোই প্রশ্রয় দেব না। আমি সমস্ত ধর্মীয় স্থানে ঘুরতে যেতে ভালোবাসি। এটা নিয়ে কে কী ভাবল আমার কিছু যায় আসে না। আর এই ধরনের মিম যারা বানাচ্ছেন তাঁরা মানসিকভাবে অসুস্থ। নয়তো একটা ছোট বাচ্চাকে টেনে আনত না।’

আরও পড়ুন: ‘করবা চৌথে যারা উপোস করেন, তাঁদের নিয়ে মস্করা করবেন না’! সোশ্যাল মিডিয়ায় বার্তা দিলেন সুপারস্টার কঙ্গনা রানাউত, ইনস্টা স্টোরিতে আবেগঘন কঙ্গনা

২০২০ সালের সেপ্টেম্বর মাসে রাজ-শুভশ্রী কোল আলো করে জন্ম নেয় ইউভান বর্তমানে তার মাত্র দেড় বছর বয়স। আর এইটুকু ছোট থেকে খুদে কে ঘিরে এই ধরনের বাজে মন্তব্য একেবারেই মেনে নিতে পারেনি বাবা রাজ চক্রবর্তী। যার কারণে তিনি এই তীব্র প্রতিবাদ জানিয়েছেন।

বর্তমানে পরিচালকের পাশাপাশি ব্যারাকপুর অঞ্চলের তৃণমূল কংগ্রেসের বিধায়ক রাজ। এছাড়াও পরিচালক হিসেবে রাজের দুটি ছবি ধর্মযুদ্ধ এবং হাবজি গাবজি’ মুক্তির অপেক্ষায়। এই দুটি ছবিতেই পরিচালকের স্ত্রী শুভশ্রী গাঙ্গুলী কে অভিনয় করতে দেখা গিয়েছে।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment