Gold ₹145,050/10g
Silver ₹242.81/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 30°C
13 July 2026

“সাক্ষাৎ মা দুর্গা লাগছে” – মিঠাই খ্যাত নন্দাকে পুজোর সাজে দেখে প্রশংসায় পঞ্চমুখ অনুরাগীরা, সোশ্যাল মিডিয়ায় এক অন্যরূপে নন্দা উপস্থিত দর্শকের সামনে

“সাক্ষাৎ মা দুর্গা লাগছে” – মিঠাই খ্যাত নন্দাকে পুজোর সাজে দেখে প্রশংসায় পঞ্চমুখ অনুরাগীরা, সোশ্যাল মিডিয়ায় এক অন্যরূপে নন্দা উপস্থিত দর্শকের সামনে

গতকাল গিয়েছে মহালয়ার মতো একটি বিশেষ দিন। আর আজ প্রথমা। সাধারণ মানুষের সাথে সাথে সেলিব্রেটিরাও মেতে উঠেছেন পুজোর আনন্দে। বিভিন্ন রকম বাঙালি সাজে নিজেদেরকে সাজিয়ে তুলছেন তাঁরা। সে অভিনেতা হোক বা অভিনেত্রী সকলেই তাল মিলিয়ে পূজোর ছন্দে এগিয়ে চলেছেন। বছরের প্রত্যেকটি দিনেই ব্যস্ত থাকেন অভিনয় জগতের কলা কুশলীরা। সেটা বড় পর্দা হোক আর ছোট পর্দা কোন পর্দাতেই কোনরকম খামতি থাকে না কাজের।

আর তাইতো সারা বছর ধরে নিজেদের কাজের পিছনে সময় দেওয়ার পর এই চারটে দিনের আনন্দে মেতে উঠতে চান তারাও। যদিও বড় পর্দার সেলিব্রেটিরা সাধারণ মানুষের ধরা ছোঁয়ার বাইরে। কিন্তু ছোট পর্দার সেলিব্রেটিরা যেহেতু প্রত্যেকদিন টিভির পর্দায় থাকেন সেজন্যই তাঁরা সাধারণ মানুষের খুবই কাছের হয়ে ওঠেন। এখন তাঁদের জনপ্রিয়তা ও বড় পর্দার অভিনেতা অভিনেত্রীদের থেকে কম কিছু নয়। কিন্তু তারপরেও তাঁরা সাধারন মানুষের কাছের। এর ব্যাতিক্রম হয়নি মিঠাই খ্যাত নন্দা ওরফে অভিনেত্রী কৌশাম্বি চক্রবর্তী এর ক্ষেত্রে।

কৌশম্বি মিঠাই ধারাবাহিক এর আগেও বেশ কিছু ধারাবাহিকে কাজ করেছিলেন। ধারাবাহিক জগতের জনপ্রিয়তা তাঁর কাছে ছিল অনেক আগে থেকেই। কিন্তু মিঠাই বঙ্গ সেরা একটি ধারাবাহিক ছিল। যার ফলে সে ধারাবাহিকের প্রত্যেকটি চরিত্রই জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে যায়। আর যার কারণে কৌশম্বিও বাদ পড়েনি তাঁর সেই জনপ্রিয়তা থেকে। বর্তমানে মানে অভিনেত্রীর জনপ্রিয়তা এতই শীর্ষে পৌঁছল যে ধারাবাহিকতাকে দিদিয়া নামে ডাকা হয় আর সেই নামটি সাধারণ মানুষও তাঁকে সম্বোধন করেন।

আরও পড়ুন: ‘ইন্দ্রাক্ষীকে বারবার বিয়ে পাগল চরিত্র দেওয়ার কি কোন মানে হয়? আগে ছিল বিয়ে পাগল আর্যা এখন বিয়ে পাগল বিজয়িনী! ঘুরেফিরে সেই একই গঁতে বাঁধা চরিত্র!বোরিং’-যমুনা ঢাকির আর্যাকে একই ধরনের চরিত্র বিজয়িনীতে দেখে ক্ষোভ উপড়ে দিলেন নেটিজেনরা!

অভিনেত্রী অভিনয় জগতে যতটা জনপ্রিয়তা পেয়েছেন ঠিক ততটাই এক্টিভ সোশ্যাল মিডিয়াতেও। তাই অভিনেত্রীর জীবনের বিভিন্ন জীবনের নতুন নতুন মোড় জানার জন্য মুখে থাকেন। অভিনেত্রী সম্প্রীতি নিজের পুজোর ফটো শুটের কিছু ছবি পোস্ট করেছেন। যেখানে অভিনেত্রী কে দেখতে পাওয়া যাচ্ছে লাল বেনারসিতে। অভিনেত্রীর এই নতুন লুক দেখে প্রশংসায় পঞ্চমুখ অভিনেত্রীর অনুরাগীরা।

পুজোর প্রথম লোক সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে অভিনেত্রী ক্যাপশনে লিখেছেন, “মা আসছে”। এই লুকে একজন অনুরাগী কমেন্ট করেছেন, “তোমাকে সাক্ষাৎ মা দুর্গা লাগছে”। এই লোক শেয়ার হবার কিছুক্ষণের মধ্যেই প্রায় ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ইতিমধ্যেই ১২ হাজারেরও বেশি মানুষ পছন্দ করেছেন এই ভিডিও।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

বাংলা সিরিয়াল