Gold ₹143,700/10g
Silver ₹240.53/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
26 June 2026

Mithai: রুদ্র দা-ধারা স্বামী-স্ত্রী! একথা শুনেই আইপিএস হওয়ার ভুত মাথাচাড়া দিয়ে উঠেছে নিপার, আর তাতেই ঘটে গেল ভয়ানক বিপদ, সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল ভিডিও

Mithai: রুদ্র দা-ধারা স্বামী-স্ত্রী! একথা শুনেই আইপিএস হওয়ার ভুত মাথাচাড়া দিয়ে উঠেছে নিপার, আর তাতেই ঘটে গেল ভয়ানক বিপদ, সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল ভিডিও

বর্তমানে বাংলা ধারাবাহিকের দুনিয়ায় সবথেকে জনপ্রিয় ধারাবাহিক ‘মিঠাই’। শুরু থেকে এখনো পর্যন্ত টিআরপির দৌড়ে হোক কিংবা দর্শকদের পছন্দের তালিকা এক নম্বরে রয়েছে এই ধারাবাহিক। এই ধারাবাহিকে সকলের প্রিয় মিঠাই রানীর অভিনয় শুরু থেকেই নজর কেড়েছে দর্শকদের। মিঠাই চরিত্রে অভিনয় করে সৌমিতৃষা কুন্ডু দর্শকদের মাঝে এক বিপুল জনপ্রিয়তা অর্জন করেছেন। এই ধারাবাহিকে তার বিপরীতে অভিনয় করছেন আদৃত রায়। অনস্ক্রিন তাদের রসায়ন পছন্দ দর্শকদেরও। খুব অল্প সময়ের মধ্যেই এই জুটি বেশ জনপ্রিয়তা অর্জন করে ফেলেছে।

তবে এই মুহূর্তে ধারাবাহিক অনুযায়ী মিঠাই শাস্তি পেয়েছে তার বড় জা’কে সাঁড়াশি নিয়ে তারা করার জন্য। সিদ্ধার্থও বেশ রেগে রয়েছে তার উপর। এর মধ্যেই সিডি বয়ের ছোট বোন নিপা শোনে যে তার রুদ্র দা ধারা দি’কে নিয়ে স্বামী-স্ত্রী সেজে কোন এক রেস্টুরেন্টে একজন ক্রিমিনালকে ধরতে যাচ্ছে। শোনা মাত্রই সে মনে মনে রুদ্র ও ধারার বিয়ে দেখে ফেলে। ব্যাস তারপরেই ঘটে আসল বিপত্তি। আইপিএস হওয়ার ভুত আরো জাঁকিয়ে বসে তার মাথায়। আর তার জন্যই বিপদে পড়তে হয় সকলকে।

মিঠাই ধারাবাহিকের সাম্প্রতিক এপিসোডে দেখানো হয়েছে গোটা দিন মিঠাই কথা না বলে রয়েছে। তার উপর নজর রাখছে তার বড় জা তোর্সা। এর মাঝেই হঠাৎ করে নিপা কাউকে না বলে বাড়ি থেকে বেরিয়ে যায়। আর এরপরেই নিপার জন্য শাস্তির নিয়ম ভেঙে কথা বলে মিঠাই। এরপরেই মিঠাই ও সিদ্ধার্থ পৌঁছায় সেই রেস্টুরেন্টে যেখানে ক্রিমিনালকে ধরতে গিয়েছে রুদ্র ও ধারা।

আরও পড়ুন: জেলের খাবার মুখে রুচছে না রাজপুত্র আরিয়ানের! বাড়ির থেকে বিরিয়ানি, চিকেন চাপ, রাজভোগ এসব খাবার পাঠানোর আর্জি বাবা শাহরুখের

রেস্টুরেন্টে গিয়ে রুদ্র আর ধারাকে হাত ধরে বসে থাকতে দেখে রীতিমতো উত্তেজনায় খেলনা বন্দুক নিয়ে ভুল লোককে পয়েন্ট করে নিপা। আর তাতেই সমস্যায় পরে সকলে। এরপরে আসল ক্রিমিনাল নিপাকে রাখে গানপয়েন্টে। ততক্ষণে সেখানে পৌঁছে গিয়েছিল মিঠাই ও সিদ্ধার্থ। এমন দৃশ্য দেখে মিঠাই থাকতে না পেরে সোজা নিপাকে বাঁচাতে গান পয়েন্টে গিয়ে দাঁড়ায়। এরপরে সিদ্ধার্থও দৌড়ে যায় সেখানে। ঘটনাচক্রে সেখান থেকে পালায় ক্রিমিনাল, কিন্তু পরে ধরা পড়ে সে। সাম্প্রতিক এপিসোডের এই দৃশ্যটি জি বাংলার অফিশিয়াল ফেসবুক পেজ থেকে সম্প্রতি শেয়ার করা হয়েছে, যা সোশ্যাল মিডিয়ায় মিঠাই অনুরাগীদের মধ্যে ভাইরাল হয়েছে।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment