Gold ₹144,900/10g
Silver ₹242.53/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
12 July 2026

অসুস্থ মিঠাই ধারাবাহিকের আদিত্য! মাথায় চোট, জানালেন স্যোশাল মিডিয়ায়

অসুস্থ মিঠাই ধারাবাহিকের আদিত্য! মাথায় চোট, জানালেন স্যোশাল মিডিয়ায়

করোনাকালে রাজ্যে এখন আংশিক লকডাউন। বাজারহাট থেকে শুরু করে সব কিছুই এখন কোভিড বিধি মেনে করতে হচ্ছে। তাই এখন ধারাবাহিকের শুটিংও চলছে ফ্রম হোম। নিজের নিজের বাড়িতেই চলছে শুটিং। মিঠাই ধারাবাহিকের ক্ষেত্রেও তাই। কিন্তু শুটিং ফ্রম হোমের মাঝেই দুর্ঘটনাগ্রস্ত মিঠাই ধারাবাহিকের ‘আদিত্য’ ওরফে নীল চ্যাটার্জি।

মিঠাই ধারাবাহিকে খলনায়কের চরিত্রে অভিনয় করছেন নীল। রাতুল ও নিপার বিয়ের মাঝে নিপাকে নিয়ে পালিয়ে গিয়েছিল এই আদিত্য। এরপর অনেক খোঁজাখুঁজির পর সিদ্ধার্থ জানতে পারে যে আদিত্য লুকিয়ে রেখেছে নিপাকে। কিন্তু ধারাবাহিকে আদিত্যর টিকিটাও পাওয়া যাচ্ছে না আজ কাল! কোথায় আদি? প্রশ্ন অনেকের মনেই।

জানা যাচ্ছে, একটি দুর্ঘটনায় তাঁর মাথা ফেটেছে। মোট ৫ টি সেলাইও পড়েছে অভিনেতার মাথায়। সোশ্যাল মিডিয়াতে নিজেই এই দুর্ঘটনার কথা জানিয়েছেন নীল। মাথায় ব্যান্ডেজ বেঁধে নিজের ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেন তিনি।

আরও পড়ুন: ‘টাকা দিয়ে দামি কুকুর না কিনে দেশি কুকুরকে তো যত্ন করতে পারেন’! বিদেশি কুকুর কিনে তুমুল ট্রোলড সুদীপা চ্যাটার্জি, সুদীপার পোস্টে কটাক্ষ! জবাব এল কড়া

 

ছবির ক্যাপশনে লেখেন, লকডাউনে নতুন সংযোজন। মাথা ফেটে ৫টা সেলাই পড়ল। সবই কপাল। এই ছবি দেখার পর তাঁর ভক্ত মহল বেশ চিন্তিত। অনেকেই তাঁর সুস্থতা কামনা করেছেন।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment