Gold ₹143,650/10g
Silver ₹240.44/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 34°C
17 June 2026

তোর্সাকে দিয়ে এবার ‘সিদ্ধার্থকে “ভাইফোঁটা’ দেওয়াবে মিঠাই! মিঠাইয়ের দুষ্টুবুদ্ধিতে জব্দ ‘টেস বুড়ি’, মোদক বাড়িতে ভাইফোঁটায় জরবদস্ত কাণ্ড, তুমুল ভাইরাল ভিডিও

তোর্সাকে দিয়ে এবার ‘সিদ্ধার্থকে “ভাইফোঁটা’ দেওয়াবে মিঠাই! মিঠাইয়ের দুষ্টুবুদ্ধিতে জব্দ ‘টেস বুড়ি’, মোদক বাড়িতে ভাইফোঁটায় জরবদস্ত কাণ্ড, তুমুল ভাইরাল ভিডিও

জি বাংলার ‘মিঠাই’ ধারাবাহিকটি ক্রমাগত নিত্য নতুন গল্পের টুইস্টের জন্য অনুগামীদের কাছে ভীষণ প্রিয়। পাশাপাশি ধারাবাহিকের মুখ্য চরিত্রে টলিউড অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডুর অভিনয় মন জয় করে নিয়েছে ধারাবাহিকের দর্শকদের। তবে এবার নির্মাতারা চমকে দিলেন ভাইফোঁটার আগে একটি নতুন স্পেশাল প্রোমো প্রকাশ করে।

এদিনের নতুন ভিডিওয় দেখা গিয়েছে যেহেতু ধারাবাহিকের ভিলেন তোর্সা এবং নায়ক সিদ্ধার্থ এখন সম্পর্কে দেওর এবং বৌদি তাই টেস বুড়িকে দিয়ে স্বামী সিদ্ধার্থকে ভাইফোঁটা দেওয়ানোর প্ল্যান করেছে তুফান মেল ওরফে মিঠাই। সেইমতোই সকলের সামনে প্রকাশ্যে দেওরকে বৌদি ভাইফোঁটা দিতে পারে কিনা সেই প্রশ্ন তুলে ধরে সে। বলাই বাহুল্য তার এই প্রশ্ন শুনে রীতিমতো বিষম খেয়েছে তোর্সা সহ সকলে।

ধারাবাহিকের গল্প অনুযায়ী সিদ্ধার্থ বিয়েতে বিশ্বাসী না হওয়ায় ফিরিয়ে দিয়েছিল তোর্সাকে একসময়। কিন্তু তখন থেকেই সিদ্ধার্থকে মন প্রাণ দিয়ে দিয়েছে তোর্সা। বর্তমানে ধারাবাহিকের অপর এক ভিলেন সোমের স্ত্রী হিসেবে মোদক বাড়িতে রীতিমতো বাস করতে শুরু করেছে তোর্সা। কিন্তু তা সত্বেও এখনও সিদ্ধার্থকেই ভালোবাসে সে।

আরও পড়ুন: সাধের অনুষ্ঠানে গর্ভবতী অবস্থায় ‘মানিকে মাগে হিথে’ গানের তালে নাচছেন গর্ভবতী মা! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও

অপরদিকে স্বামীর দিকে তোর্সার এই টান মোটেও পছন্দ করছেনা মিঠাই। যে কারণে এবার সে উঠে পড়ে লেগেছে দুজনের মধ্যে ভাই বোনের সম্পর্ক পাতানোর জন্য। তবে শেষ পর্যন্ত সিদ্ধার্থকে টেস ভাইফোঁটা দেবে কিনা, তা দেখার জন্য চোখ রাখতে হবে মূল পর্বতে।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment