Gold ₹146,350/10g
Silver ₹244.98/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 26°C
18 July 2026

‘ইন্ডাস্ট্রির ‘দাদা-দিদি’র দাপটে কাজ হারিয়েছিলেন মিঠুদা’! নাম না করেই এবার প্রসেনজিৎ-ঋতুপর্ণা জুটিকে একহাত নিলেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র, মুখ খুললেন অভিনেত্রী

‘ইন্ডাস্ট্রির ‘দাদা-দিদি’র দাপটে কাজ হারিয়েছিলেন মিঠুদা’! নাম না করেই এবার প্রসেনজিৎ-ঋতুপর্ণা জুটিকে একহাত নিলেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র, মুখ খুললেন অভিনেত্রী

সম্প্রতি হৃদরোগে আক্রান্ত হয়ে অকালপ্রয়াণ ঘটেছে জনপ্রিয় টলিউড অভিনেতা অভিষেক চ্যাটার্জীর। তারপর থেকেই তার পাশে দাঁড়িয়ে মুখ খুলতে দেখা গিয়েছে টলিউডের একাধিক জনপ্রিয় ব্যক্তিত্বকে। প্রসঙ্গত মৃত্যুর আগে নানান সাক্ষাৎকারে অভিনেতা জানিয়েছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং ঋতুপর্ণা সেনগুপ্তর জন্যে টলিউডে অনেক কাজ হাতছাড়া হয়েছিল তার।

এবার গোটা বিষয়টি নিয়ে এক বেসরকারি সংবাদমাধ্যমের হয়ে কলম ধরতে দেখা গেল জনপ্রিয় টলিউড অভিনেত্রী শ্রীলেখা মিত্রকে। এদিন অভিনেত্রী জানিয়েছেন শুধুমাত্র মিঠুদা অর্থাৎ অভিষেক চ্যাটার্জীই নয়, পাশাপাশি তাকেও অন্যায় ভাবে বাদ দিয়ে দেওয়া হয়েছিল অনেক সিনেমা থেকে। যদিও তিনি নাম করেননি, তবে তার লেখা থেকে স্পষ্ট যে তিনি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং ঋতুপর্ণা সেনগুপ্তর জুটির কথাই তুলে ধরেছে তার লেখার মাধ্যমে।

এদিন শ্রীলেখা জানিয়েছেন প্রয়াত অভিনেতার হয়ে এখন অনেককেই মুখ খুলতে দেখা যাচ্ছে। কিন্তু এর আগে তাদের প্রতিবাদ করতে দেখতে পাননি তিনি। তাছাড়া এদিন অভিনেত্রী জানিয়েছেন দুটো সিনেমায় সাফল্য পেলেই টলিউড ইন্ডাস্ট্রিতে অভিনেতা-অভিনেত্রীরা নিজেদের ক্ষমতাশালী ভাবতে শুরু করেন।

আরও পড়ুন: ‘আমি টুম্পা অটোওয়ালি, পৌঁছে দি টাইমলি’! ‘মিঠাই’, ‘গাঁটছড়া’কে গোহারা হারাতে আসছে নতুন ধারাবাহিক ‘টুম্পা অটোওয়ালি’, তুমুল ভাইরাল প্রোমো

নাম না করে এদিন শ্রীলেখা জানিয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় শুধুমাত্র ঋতুপর্ণা সেনগুপ্তের সঙ্গে সিনেমা করবেন বলে অনেক সময়ই অন্যান্য অভিনেতা এবং অভিনেত্রীদের অন্যায় ভাবে বাদ দিয়ে দিতেন সিনেমা থেকে। বলাই বাহুল্য তার এই দাবি তুমুল চাঞ্চল্যের সৃষ্টি করেছে টলিউডের অন্দরে।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment