Gold ₹146,350/10g
Silver ₹244.98/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 30°C
18 July 2026

‘আগে জীবনের মজা নিয়ে নিই তারপর ফ্যামিলি প্লানিং’, ডিম্বাণু ফ্রোজেন করে রেখেছেন মোনা সিংহ!

যদি আপনি ভেবে থাকেন সেলিব্রেটি তারকাদের জীবন খুবই মধুর ও সুখময় হয়, তাহলে আপনার ধারণা সম্পূর্ণ ভুল। টাকা ও

‘আগে জীবনের মজা নিয়ে নিই তারপর ফ্যামিলি প্লানিং’, ডিম্বাণু ফ্রোজেন করে রেখেছেন মোনা সিংহ!

যদি আপনি ভেবে থাকেন সেলিব্রেটি তারকাদের জীবন খুবই মধুর ও সুখময় হয়, তাহলে আপনার ধারণা সম্পূর্ণ ভুল। টাকা ও জনপ্রিয়তা বাড়ার সাথে সাথেই বাড়ে সমালোচনা। অর্থ, ফ্রেম ও লাইমলাইটের সঙ্গে আসে প্রচুর ঝামেলাও। বিভিন্ন বিতরক এর মধ্যে জড়িয়ে পড়েন তারকারা। লাইম লাইটে থাকলে হাজার প্রশ্নের জবাব দিতে হয় তাঁদের। অভিনেত্রী হলে তো কথাই নেই। হাজার রকমের প্রশ্ন, কার সঙ্গে আছেন সম্পর্কে? বিয়ে কবে করবেন? আর বিশেষ করে বিবাহিত অভিনেত্রীদের, কবে মা হতে চলেছেন?

অভিনেত্রীদের পক্ষে এসব প্রশ্ন একেবারে এড়িয়ে চলা সম্ভব হয় না। তবে এত প্রশ্নের মাঝে এমন কয়েকজন অভিনেত্রীও আছেন, যারা এইসব সমালোচনার তোয়াক্কা করেন না। নিজের জীবনটা নিজের মতন করে আনন্দে কাটান। তাঁদের মধ্যেই একজন হলেন অভিনেত্রী মোনা সিংহ। বিয়ের পর তাঁকেও করা হয় এক প্রশ্ন। কিন্তু সেই সব প্রশ্নের স্পষ্ট জবাব দিয়ে দিয়েছেন তিনি, আপাতত মা হওয়ার কোন প্ল্যানিং নেই তাঁর। আগে নিজের জীবনটাকে উপভোগ করবেন তিনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে মনা জানান, “পাঁচ বছর আগেই আমি আমার ডিম্বাণু ফ্রোজেন করে রেখেছি ৷  আমিও আমার স্বামী মিলেই এই সিদ্ধান্তটা নিয়েছি। আগে পুরো পৃথিবী ঘুরে দেখতে চাই বরের সাথে। তারপর ফ্যামিলি প্লানিং। আগে জীবনটাকে উপভোগ করে নিয়ে তারপর সন্তান নেওয়ার কথা ভাববো।” ছোটপর্দা থেকে লাইমলাইটে আসা। থ্রি ইডিয়েট ছবিতে অভিনয় করার পরই জনপ্রিয়তা বাড়ে তাঁর। সিনেমার পাশাপাশি একাধিক ওয়েব সিরিজ দেখা গিয়েছে মোনা সিংহকে। আপাতত নিজের ক্যারিয়ার নিয়েই ব্যস্ত তিনি।

আরও পড়ুন: ‘হিন্দু হিসেবে আমি লজ্জিত’! মুসলিমদের নামাজ পাঠে বজরং দল বাধা সৃষ্টি করার ঘটনায় মুখ খুলে তীব্র প্রতিবাদ করলেন অভিনেত্রী স্বরা ভাস্বর, দিলেন হিন্দুত্বের পাঠ

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment