Gold ₹146,700/10g
Silver ₹245.51/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 30°C
25 July 2026

কিভাবে প্রেম করতে হবে মেয়ে সারাকে শেখান মা অমৃতা! মায়ের দেওয়া পরামর্শে দারুন উচ্ছসিত অভিনেত্রী, নিজেই স্বীকার করলেন সারা আলি খান, অমৃতাই হলেন মেয়ের ফ্রেন্ড, গাইড, ফিলোসোফার, নিজেই স্বীকার করলেন সারা

কিভাবে প্রেম করতে হবে মেয়ে সারাকে শেখান মা অমৃতা! মায়ের দেওয়া পরামর্শে দারুন উচ্ছসিত অভিনেত্রী, নিজেই স্বীকার করলেন সারা আলি খান, অমৃতাই হলেন মেয়ের ফ্রেন্ড, গাইড, ফিলোসোফার, নিজেই স্বীকার করলেন সারা

সারা আলি খান হলেন বলিউড ইন্ডাস্ট্রির স্টার কিড। বাবা সাইফ আলি খান এবং মা অমৃতা সিং। বলিউডের নতুন অভিনেতা অভিনেত্রীদের মধ্যে সারা আলি খান অন্যতম জনপ্রিয় অভিনেত্রী হয়ে উঠেছেন দর্শকমহলে। ইতিমধ্যেই একাধিক জনপ্রিয় হিট সিনেমায় অভিনয় করে ফেলেছেন তিনি। স্টার কিড হিসেবেই হলিউড ইন্ডাস্ট্রিতে পা রেখেছেন এই অভিনেত্রী। ‘কেদারনাথ’ ছবি দিয়েই নিজের অভিনয় জীবন শুরু করেছিলেন অভিনেত্রী।

যারা বলিউডের এই নবাগত অভিনেত্রী সারা আলি খানকে ফলো করেন তারা জানবেন সারা আলি খান হলেন একেবারে মায়ের মেয়ে। সম্প্রতি অভিনেত্রীর এক সাক্ষাৎকার সামনে এসেছে মানুষের। সেখানে সারা আলি খান নিজেই বলেছেন তার মা অমৃতা সিং তার ফ্রেন্ড গাইড এবং ফিলোসোফার। তার মাই তাকে প্রেম নিয়ে পরামর্শ দেন। কোনটা করতে হবে কোনটা করতে হবে না সবটাই বুঝিয়ে দেন তাকে।

অভিনেত্রী এও জানিয়েছেন তার মাই তার সবথেকে বড় সমালোচক। এত বড় হয়ে যাওয়ার পরেও হাজার হাজার বন্ধুদের ভিড়েও অমৃতা সিং অর্থাৎ তার মাই হলেন তাঁর প্রিয় বন্ধু। তিনি সবসময় তাকে বলেন, যদি নিজেকে পরিবর্তন করতেই হয় তাহলে নিজের জন্যই করা ভালো। অন্যের জন্য নিজেকে পরিবর্তন করার কোন প্রয়োজন নেই। এমনকি তিনি সারাকে এও বলেছেন, যদি কোন ক্ষেত্রে সারা আলি খানের নিজস্ব কোন মতামত থাকে তাহলে সে যেন সেই মতামত প্রকাশ করে সকলের সামনে। অন্যের জন্য যেন সেই কথা সে চেপে না রাখে। কারণ অমৃতা সিংয়ের মতে কোন সম্পর্ককে ঠিকঠাক রাখতে গেলে সেই সম্পর্কে পরিষ্কার ভাবে কথা বলে নেওয়া খুব প্রয়োজনীয়।

আরও পড়ুন: “মা ডিভোর্সি হলে মেয়ে তো এরকম হবেই” – ঐন্দ্রিলার পোস্টের কমেন্ট সেকশনে বর্তমানের বাস্তব প্রতিফলিত হলো, ভাইরাল পোস্ট

এমনকি অমৃতা সিং মেয়েকে ডেটিং নিয়েও নানা পরামর্শ দিয়ে থাকেন মাঝে মাঝেই। অমৃতা সিংও একজন বলিউডের নামকরা অভিনেত্রী ছিলেন। তিনি খুব ভালো করেই জানেন ইন্ডাস্ট্রিতে কিভাবে টিকে থাকতে হয়। সেই নিয়েই মেয়েকে প্রায়ই পরামর্শ দিয়ে থাকেন তিনি। সাক্ষাৎকারে এমন কথাই জানিয়েছে সারা আলি খান।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment