Gold ₹144,600/10g
Silver ₹242.02/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 27°C
3 July 2026

‘২ মাস অন্তর অন্তর মা ‘এক্সট্রা ক্লাস’ নেয়’! দাদাগিরির মঞ্চে হাজির হয়ে জানালেন অভিনেত্রী দিতিপ্রিয়া রায়, দাদার কাছে পর্দাফাঁস ‘রাণীমা’র

‘২ মাস অন্তর অন্তর মা ‘এক্সট্রা ক্লাস’ নেয়’! দাদাগিরির মঞ্চে হাজির হয়ে জানালেন অভিনেত্রী দিতিপ্রিয়া রায়, দাদার কাছে পর্দাফাঁস ‘রাণীমা’র

জি বাংলার ‘রানী রাসমণি’ ধারাবাহিকের মাধ্যমে নেটিজেনদের ঘরে ঘরে পৌঁছে গিয়েছিলেন টলিউড অভিনেত্রী দিতিপ্রিয়া রায়। ধারাবাহিক শেষ হয়ে যাওয়ার পরেও কমেনি তার জনপ্রিয়তা। বরং বর্তমানে সিনেমা এবং ওয়েব সিরিজে চুটিয়ে কাজ করতে দেখা যাচ্ছে তাকে। এবার তার আগামী ওয়েব সিরিজ ‘মুক্তি’র প্রচার করতে জি বাংলার জনপ্রিয় রিয়েলিটি শো ‘দাদাগিরি’র মঞ্চে হাজির হতে দেখা গিয়েছিল অভিনেত্রীকে। পাশাপাশি সঞ্চালক সৌরভ গাঙ্গুলীর সঙ্গে কথায় কথায় ব্যক্তিগত বেশ কিছু তথ্য ফাঁস করেন অভিনেত্রী দিতিপ্রিয়া রায়।

এদিন অভিনেত্রী জানান সিনেমা, ওয়েব সিরিজ সবকিছুতে কাজ করলেও মায়ের কাছে আজও তিনি আগের মতোই আছেন। পাশাপাশি মাঝেমধ্যেই মায়ের কাছে বেশ বকুনি জোটে তার, সেকথাও ইঙ্গিতে বোঝাতে দেখা গিয়েছে অভিনেত্রীকে। তিনি জানিয়েছেন দুই মাস পর পর মায়ের কড়া শাসনের মুখোমুখি হতে হয় তাকে। বলাই বাহুল্য অভিনেত্রীর মুখে একথা শুনে উপস্থিত সকলকেই হাসিতে গড়িয়ে পরতে দেখা গেছে।

এদিন নিজের বদলে যাওয়া হেয়ার স্টাইল নিয়েও কথা বলেছেন দিতিপ্রিয়া। জানিয়েছেন ‘রানী রাসমণি’র চরিত্র থেকে বেরোনোর জন্য লম্বা চুল কেটে ছোট করে ফেলেছিলেন অভিনেত্রী। পাশাপাশি ওয়েব সিরিজ এবং সিনেমাতেও অন্য ধরনের চরিত্র করছেন দিতিপ্রিয়া। বলাই বাহুল্য প্রিয় অভিনেত্রীকে ‘দাদাগিরি’র মঞ্চে দেখে যারপরনাই খুশি অনুগামীরা।

আরও পড়ুন: খড়ি কে দ্যুতির নোংরা মিথ্যে জানাতে সিংহরায় বাড়িতে হাজির হলো সঞ্জয়, দ্যুতি সঞ্জয় কে দেখেই মারলো ঠাসিয়ে ‘থাপ্পড়’, খড়ি হলো অবাক, তুমুল ভাইরাল ভিডিও

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment