Gold ₹145,050/10g
Silver ₹242.81/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
12 July 2026

জন্মদিন উপলক্ষে বাবার পা টিপে দিচ্ছেন আলিয়া ভাট, উপহারে ১০০০ টাকা দিলেন মুকেশ ভাট

পা টিপে দিচ্ছেন নিজের বাবার। বাবাও খুশি হয়ে হাতে হাজার টাকা উপহার দিলেন। এমনটাই দেখা গেল পরিচালক মহেশ ভাট

জন্মদিন উপলক্ষে বাবার পা টিপে দিচ্ছেন আলিয়া ভাট, উপহারে ১০০০ টাকা দিলেন মুকেশ ভাট

পা টিপে দিচ্ছেন নিজের বাবার। বাবাও খুশি হয়ে হাতে হাজার টাকা উপহার দিলেন। এমনটাই দেখা গেল পরিচালক মহেশ ভাট ও তাঁর মেয়ে আলিয়া ভাটের মধ্যে। সম্প্রতি নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে সেই ছবি। তবে এই ছবিটি বেশ পুরনো। আলিয়া এবং মহেশের সেই ছবিটি সোশ্যাল মিডিয়ায় আসার সাথে সাথেই ভাইরাল হয়ে পড়ে। সেখানে দেখা যাচ্ছে, মহেশ ভাটের পা টিপে দিচ্ছেন আলিয়া ভাট। আর তাই খুশি হয়ে মহেশ ভাট আলিয়াকে হাজার টাকা উপহার দিচ্ছেন। ‘ভাইরাল এনটক্স’ নামক একটি ইনস্টাগ্রাম পেজ থেকে শেয়ার করা হয় ছবিটি। তবে এই ছবিটি নিয়ে নেটিজেনদের মধ্যে দেখা গিয়েছে ভিন্নমত।

সুশান্তের মৃত্যু রহস্যে একাধিকবার সরাসরিভাবে জড়িয়েছেন পরিচালক মহেশ ভাটের নাম। নেটিজেনদের অভিযোগ বলিউডে স্বজনপোষণের পৃষ্ঠপোষক হলেন তিনি। বর্তমানে সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তীর ‘সুগার ড্যাডি’ হিসেবে বেশ পরিচিত তিনি। কিন্তু সেইসব সমালোচনায় পাত্তা না দিয়েই মহেশ ভাটের জন্মদিনে ইনস্টাগ্রামে বাবার সঙ্গে একাধিক ছবি শেয়ার করলেন আলিয়া।

বাবার সম্পর্কে হাজারো একটা সমালোচনা রোটলেও মেয়ে দেয় না তাতে কোনো পাত্তা। নিজের ইনস্টাগ্রামে মহেশ ভাটের সঙ্গে দুটি ছবি শেয়ার করলেন আলিয়া। ক্যাপশনে লিখলেন, “তুমি সত্যিই একজন ভালো মানুষ, কারোর কথায় বিশ্বাস করার করি নেই।” প্রথম ছবিতে মুকেশ ভাটকে চুমু খেতে দেখা যাচ্ছে ছোট্ট আলিয়াকে। দ্বিতীয় ছবিটিতে ছোট্ট আলিয়াকে দুহাতে ধরে রয়েছেন মুকেশ। ছবিটি শেয়ার করার সাথে সাথে ট্রোল ও মিম শুরু নেট দুনিয়ায়। তবে হাজার রকম মন্তব্য উঠলেও তাতে কিছু আসে যায় না আলিয়ার।

আরও পড়ুন: সৃজিত-মিথিলার গঙ্গা বক্ষে চড়ুইভাতি

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment