Gold ₹144,750/10g
Silver ₹242.27/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 30°C
6 July 2026

ভুবন বাদ্যকরের ‘কাঁচাবাদাম’ গানে উদ্দাম নাচলেন ‘বজরঙ্গি ভাইজান’-এর মুন্নি, ‘কাঁচা বাদাম’ গানে নাচতে বাকি নেই আর কেউ! তুমুল ভাইরাল ভিডিও

ভুবন বাদ্যকরের ‘কাঁচাবাদাম’ গানে উদ্দাম নাচলেন ‘বজরঙ্গি ভাইজান’-এর মুন্নি, ‘কাঁচা বাদাম’ গানে নাচতে বাকি নেই আর কেউ! তুমুল ভাইরাল ভিডিও

মাস কয়েক আগে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে চরম ভাইরাল হয়েছিল বীরভূমের বাদাম বিক্রেতা ভুবন বাদ্যকর এর লেখা একটি গান। ‘কাঁচা বাদাম’ নামের সেই গানে কোমর দোলাতে দেখা গিয়েছিল নেটিজেনদের একটি বড় অংশকে। তবে শুধুমাত্র ভারতেই নয়, তার বাইরেও আমেরিকা থেকে শুরু করে আফ্রিকা, সবজায়গায় ছড়িয়ে পড়েছিল ‘কাঁচা বাদাম’ গানটি।

এবার সেই তালিকায় যোগদান করলেন অভিনেত্রী হর্ষালী মলহোত্রা, যাকে অনেকেই ‘বজরঙ্গি ভাইজান’ সিনেমায় অভিনয়ের জন্য চিনে থাকেন। প্রসঙ্গত শিশুশিল্পী হিসেবে বলিউড অভিনেতা সলমান খানের সঙ্গে ‘বজরাঙ্গি ভাইজান’ সিনেমায় অভিনয় করতে দেখা গিয়েছিল অভিনেত্রী হর্ষালী মলহোত্রাকে। তার চরিত্রের নাম ছিল মুন্নি। অত্যন্ত ছোট বয়সে এই চরিত্রে দারুণ অভিনয় করে সকলের মন জয় করে নিতে সক্ষম হয়েছিলেন অভিনেত্রী।

বর্তমানে বড়পর্দায় সেভাবে আর কাজ না করলেও সোশ্যাল মিডিয়ায় দারুণ জনপ্রিয় তিনি। স্কুলের পড়াশোনার ফাঁকে ফাঁকে মাঝেমধ্যেই অনুগামীদের সঙ্গে ভাইরাল বিভিন্ন গানে নেচে ভিডিও শেয়ার করতে দেখা যায় তাকে। এবার তেমনই ‘কাঁচা বাদাম’ গানে পা মিলিয়েছিলেন অভিনেত্রী। বলাই বাহুল্য প্রিয় অভিনেত্রীকে এই ভাইরাল বাংলা গানে পা মেলাতে দেখে যারপরনাই খুশি হয়েছেন নেটিজেনরা। ফলে এদিন অভিনেত্রীর কমেন্ট বক্স উপচে পড়েছে নেট দুনিয়ার বাসিন্দাদের পাঠানো ভালোবাসায়।

আরও পড়ুন: অতীত ভুলে ‘মহাভারত’এর দ্রোপদীর হাত ধরেই বলিউডে প্রত্যাবর্তন রিয়া চক্রবর্তীর? জল্পনা তুঙ্গে

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment