Gold ₹144,950/10g
Silver ₹242.57/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 27°C
8 July 2026

‘আমার ছেলে সব পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে পারে’! ছেলে ইউভানের সম্পর্কে জানালেন করোনা আক্রান্ত পরিচালক রাজ চক্রবর্তী, ছেলের প্রশংসায় পঞ্চমুখ রাজ

‘আমার ছেলে সব পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে পারে’! ছেলে ইউভানের সম্পর্কে জানালেন করোনা আক্রান্ত পরিচালক রাজ চক্রবর্তী, ছেলের প্রশংসায় পঞ্চমুখ রাজ

টলিউডে নিজেদের অসাধারণ কৃতিত্বের জন্য সোশ্যাল মিডিয়ায় দারুণ জনপ্রিয় টলিউড অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী এবং তার স্বামী পরিচালক রাজ চক্রবর্তী।পাশাপাশি অল্পদিনের মধ্যেই সোশ্যাল মিডিয়াতে সমান জনপ্রিয় হয়ে উঠেছে তাদের একরত্তি ছোট্ট সন্তান ইউভান। এবার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সেই ইউভানের প্রশংসায় মেতে উঠতে দেখা গেল বাবা রাজ চক্রবর্তীকে।

প্রসঙ্গত কিছুদিন আগেই চিকেন পক্সে আক্রান্ত হয়েছিলেন পরিচালক রাজ চক্রবর্তী। পক্স থেকে সেরে ওঠার পর তিনি এবং অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী দুজনই আক্রান্ত হয়েছেন করোনায়। যে কারণে ছেলেকে ছেড়ে আলাদা আলাদা ঘরে আইসোলেশনে থাকতে হচ্ছে তাদের। এদিন সে ব্যাপারে মুখ খুলে পরিচালক জানিয়েছেন তার ছেলেকে ছেড়ে থাকতে খুবই কষ্ট হলেও তার ছেলে কিন্তু গোটা পরিস্থিতির সঙ্গে দারুণ ভাবে মানিয়ে নিয়েছে।

প্রসঙ্গত কিছুদিন আগে করোনাতেই আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছিলেন পরিচালক রাজ চক্রবর্তীর বাবা। যে কারণে নিজের বেলায় বেশ সাবধানে থাকতে দেখা গিয়েছে পরিচালককে। আপাতত তিনি বাতিল করেছেন তার বাইরের সমস্ত কাজ। তবে ছেলেকে ছেড়ে থাকতে তারও যে ভীষণ কষ্ট হচ্ছে এ কথা জানিয়েছেন শুভশ্রী গাঙ্গুলী। তবে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এদিন রাজ খোলসা করেছেন যে ইউভান বয়সে খুব ছোট হলেও এখন থেকেই সমস্ত রকম পরিস্থিতির সঙ্গে ধীরে ধীরে নিজেকে মানিয়ে নিতে সক্ষম হচ্ছে সে।

আরও পড়ুন: ‘হিন্দুস্তান কা শের’ অক্ষয় ‘পৃথ্বীরাজ’ দিয়ে অক্ষয় কুমারের সঙ্গে বলিউডে পা রাখতে চলেছেন ‘মিস ওয়ার্ল্ড’ মানুষী চিল্লার, ভাইরাল ভিডিও

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment