Gold ₹144,950/10g
Silver ₹242.57/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 30°C
7 July 2026

‘আমার দুই ছেলে, বিশেষ করে তৈমুর পুরো ‘রাক্ষস’! লাইভ ভিডিওয় ছেলেদের নিয়ে কুমন্তব্য করে বসলেন সুপারস্টার অভিনেত্রী করিনা কাপুর

‘আমার দুই ছেলে, বিশেষ করে তৈমুর পুরো ‘রাক্ষস’! লাইভ ভিডিওয় ছেলেদের নিয়ে কুমন্তব্য করে বসলেন সুপারস্টার অভিনেত্রী করিনা কাপুর

বলিউড অভিনেত্রী করিনা কাপুর বড় পর্দার মতোই সোশ্যাল মিডিয়াতেও সমান জনপ্রিয়। পাশাপাশি ব্যস্ত জীবনের সাথে তাল মিলিয়ে সোশ্যাল মিডিয়াতেও দিনের অনেকখানি সময় কাটাতে দেখা যায় তাকে।অনুগামীদের সঙ্গে মাঝেমধ্যেই সেলফি থেকে শুরু করে বিভিন্ন রকম মজাদার ভিডিও ভাগ করে নেন অভিনেত্রী। তবে এবার একটি লাইভ ভিডিওয় নিজের দুই ছেলে জাহাঙ্গীর এবং তৈমুরকে রাক্ষস বলে অভিহিত করে বসলেন অভিনেত্রী নিজেই।

সম্প্রতি করিনা একটি মজাদার ভিডিও শেয়ার করেছিলেন তার ইনস্টাগ্রামে। যেখানে তিনি জানান তাঁর দুই ছেলে জাহাঙ্গীর এবং তৈমুর, বিশেষত তৈমুর একটি আস্ত রাক্ষস। এরপরে অভিনেত্রী জানান তবে আজ তিনি বুঝিয়ে দেবেন আসল রাক্ষস কে।

তবে নেটিজেনরা গোটা বিষয়টিকে সিরিয়াস ভঙ্গিতে নিলেও অভিনেত্রী আসলে মজার ছলেই তৈরি করেছেন গোটা ভিডিওটা। সম্প্রতি আমাজন প্রাইমে মুক্তি পেয়েছে জনপ্রিয় সিনেমা ট্রানসিলভিনিয়া: ট্রান্সফর্মেনিয়া। সেই সিনেমার প্রচার করতেই অভিনেত্রী ইনস্টাগ্রামের একটি ফিল্টার ব্যবহার করে রাক্ষসের মুখের ছবি দেখাচ্ছিলেন অনুগামীদের। সেখানেই মজার ছলে নিজের দুই ছেলেকে রাক্ষস বলে অভিহিত করতে দেখা যায় তাকে। বলাই বাহুল্য তার এই ভিডিও দারুণ জনপ্রিয় হয়েছে অনুগামীদের মধ্যে।

আরও পড়ুন: মোটর বাইকে কুমার শানুর গান গেয়ে ঘুরে ঘুরে ঔষধ বিক্রি করেই হলেন ভাইরাল, ভুবন বাদ্যাকরের পর এবারে ভাইরাল মুর্শিদাবাদের ছেলে, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment