অক্টবর মাসেই ধুমধাম করে বিয়ে করেন এই নব দম্পতি। যেখানে উপস্থিত ছিলো বলিউডের বহু তারকা। রোকা,মেহেন্দী,গায়ে হলুদ বিয়ে, বিয়ের রিসেপশান অনুষ্ঠান কিছুই বাদ যায়নি। বিয়ের কদিন বাদেই এই নব দম্পতি হানিমুনে দুবাই পাড়ি দেন। এসবের মাঝেই গত সপ্তাহে প্রকাশ্যে আসে নেহার আপলোড করা বেবি বাম্পের ছবি।
ছবিটি পোস্ট করে নেহা ক্যাপশনে লেখেন, ‘খেয়াল রকখা কর’ এবং উত্তরে কমেন্ট করে রোহন জানান, ‘অব তো কুছ জাদা হি খেয়াল রখনা পড়েগা’। এরপরেই শুরু হয় আসল জল্পনা। বিয়ের মাত্র দুই মাসের মাথায় বাচ্চা হওয়ার খবর প্রকাশ্যে আসতেই অনেকেই এই বিষয়টা অন্য চোখে দেখতে শুরু করেছিলেন।
আরও পড়ুন: দেখুন ভিডিও: লকডাউনে কী করছেন বাংলার জনপ্রিয় অভিনেত্রী ইশা সাহা? কথা বললেন রেশমি বাগচি
View this post on Instagram
আরও পড়ুন: Hit Films: সিনেমার সাফল্যের চাবিকাঠি কী? অকপট অক্ষয় কুমার
অনেকেই নেহার ছবিতে অনেকেই কমেন্ট করে বসেন এতো তাড়াতাড়ি বাচ্চা…. তো আবার অন্য কেউ লেখেন কি কোনো সম্ভব হল… সব মিলিয়ে ইতিবাচক কমেন্টের পাশাপাশি পাল্লা দিয়ে বাড়তে থাকে নেতিবাচক কমেন্টও। কিন্তু সেই নিয়ে নেহা এখনো কোনো কথা বলেন নি। অবশেষে এই চমক কাটিয়ে প্রকাশ্যে আসে আসল গল্প। নেহা জানান এই গোটা ঘটনাটিই তাঁর নতুন মিউজিক অ্যালবাম খেয়াল রাখা কার এর দৃশ্য।
অবশেষে গতকালই এই গান রিলিজ করেছে যা ইতিমধ্যেই সবার মন জয় করে ফেলেছে। পুরো গানে দেখা গিয়েছে ছোটবেলায় স্কুলের প্রেম থেকে বিয়ে হয় ওই দুজনের। তারপরেই মা হওয়ার আনন্দের মুহূর্তেই ঘটে চরম দুর্ঘটনা। এরপরে বৃদ্ধ বয়সে ছেলেকে নিয়ে একা কাটানোর ঘটনা দেখানো হয়েছে এই গানে। আবার ছেলেকেও দেখতে কিনা হুবহু বাবার মতো। ভিডিওতে দেখা গিয়েছে মা নেহা স্বামী রোহনকে আদরে ভরিয়ে দিচ্ছেন। এমনকি ইতিমধ্যেই এই ভিডিও ব্যপক ভাইরাল হয়েছে।




