Gold ₹145,350/10g
Silver ₹243.24/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
15 July 2026

“কালো বিধবা” বলে দেবলীনার পোস্টে বর্ণ বিদ্বেষী কমেন্ট করে বসলেন নেটিজেন!

দেবলীনা কুমারকে নিয়ে এতদিন অনেক নিন্দায় শোনা গেছে। গৌরবের সাথে তার সম্পর্ক নিয়ে। এবার তার পোস্ট এ এক

“কালো বিধবা” বলে দেবলীনার পোস্টে বর্ণ বিদ্বেষী কমেন্ট করে বসলেন নেটিজেন!

দেবলীনা কুমারকে নিয়ে এতদিন অনেক নিন্দায় শোনা গেছে। গৌরবের সাথে তার সম্পর্ক নিয়ে। এবার তার পোস্ট এ এক বর্ণবিদ্বেষী কমেন্ট করে বসলেন একজন। যদিও দেবলীনা এ বিষয়ে নিরুত্তর। হাই থাই স্লিটেড গাউন পরে ছবি পোস্ট করেছিলেন দেবলীনা। ক্যাপশনে দিয়েছিলেন, “ব্ল্যাক উইডো”। বাংলায় এটি লিখতে গিয়ে একজন কমেন্ট করে বসেন ” কালো বিধবা রিটার্নস”। যদিও কমেন্ট টি মজাচ্ছলে করা হয়েছে বলে অনুমান করা হচ্ছে।

তবে এসব নিয়ে এখন যেন ভাবার সময় নেই দেবলীনার। উত্তরবঙ্গে তিনি এখন “আবার কাঞ্চনজঙ্ঘা” এর শুটিং এ ব্যস্ত। সেখানে পরিচালক রাজর্ষি দে সহ আরো টলিপাড়ার এক ঝাঁক তারকারা আছেন। শাশ্বত চট্টোপাধ্যায়, তনুশ্রী চক্রবর্তী, গৌরব চক্রবর্তী, অনিন্দ্য চট্টোপাধ্যায়, সোহিনী গুহ রায়, অর্পিতা চট্টোপাধ্যায়, বিদীপ্তাকে দেখা যাবে সিনেমায়। দার্জিলিংয়ের পাশাপাশি চালসা, সামসিং, মূর্তি, লাটাগুড়িতেও চলছে ছবির শ্যুটিং।

উত্তর বঙ্গে যদিও এখনও সেভাবে জমিয়ে ঠান্ডা পড়েনি তবে তাও উত্তুরে হাওয়ার আমেজ আছে বৈকি। কিন্তু দেবলীনার হট নেসেই সেই ঠান্ডা ফিকে হতে শুরু করেছে। ক্রপ টপ, মিডি বুটস, জ্যাকেটে আবার কখনও হট প্যান্ট, টিশার্টে ধরা দিচ্ছেন দেবলীনা। এভাবেই পারদ চড়াচ্ছেন টলি ডিভা। প্রসঙ্গত, এই সিনেমায় কৌশিক সেন, রনিতা দাস, প্রিয়াঙ্কা রতি পাল, অসীম রায় চৌধুরি, দেবশ্রী গঙ্গোপাধ্যায়কেও দেখা যাবে গুরুত্বপূর্ণ চরিত্রে।

আরও পড়ুন: এই সপ্তাহে তেও TRP তে বেঙ্গল টপার থাকল স্টার জলসার ধারাবাহিক ‘গাঁটছড়া’, গোধূলি আলাপ-কে শুরুতেই রিজেক্ট করল দর্শক! আলতা ফড়িং কি টপকে গেল মিঠাইকে? নজর কাড়তে ব্যর্থ ‘গোধূলি আলাপ’

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment