Gold ₹146,550/10g
Silver ₹245.30/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 26°C
21 July 2026

সৌমিতৃষার খোলা চুলে, বিনা মেকাপের মডার্ন পোজে মুগ্ধ হলো নেটিজেনরা! রইল সেই ছবি, তুমুল ভাইরাল ছবি

সৌমিতৃষার খোলা চুলে, বিনা মেকাপের মডার্ন পোজে মুগ্ধ হলো নেটিজেনরা! রইল সেই ছবি, তুমুল ভাইরাল ছবি

বাংলা ধারাবাহিকের তালিকায় সবার উপরে রয়েছে ‘মিঠাই’। গত একবছর ধরে একইভাবে দর্শকদের মনোরঞ্জন করে চলেছে এই ধারাবাহিক। এই সপ্তাহের টিআরপির তালিকা অনুযায়ী ১০.২ নম্বর নিয়ে এক নম্বরেই রয়েছে ‘মিঠাই’। এই ধারাবাহিকে নাম ভূমিকায় অভিনয় করে সৌমিতৃষা কুন্ডু দর্শক মাঝে এক বিপুল জনপ্রিয়তা অর্জন করেছে। একজন ভালো অভিনেত্রী হিসেবে পরিচিতি পেয়েছেন মানুষের মধ্যে। তার প্রাণবন্ত অভিনয় শুরু থেকেই নজর কেড়েছিল দর্শকদের। ‘মিঠাই’ ধারাবাহিকে তার বিপরীতে অভিনয় করেন আদৃত রায়। অনস্ক্রিন তাদের রসায়ন দেখতে পছন্দ করেন দর্শকরাও।

বর্তমানে ধারাবাহিক অনুযায়ী গোটা মোদক পরিবার ব্যস্ত রয়েছে তাদের নতুন হাবের ওপেনিং নিয়ে। কিন্তু এর মাঝেই ঘটে গিয়েছে এক বিরাট দুর্ঘটনা। আগারওয়াল গ্রুপের তরফ থেকে ষড়যন্ত্র করা হয়েছে মোদকদের বিরুদ্ধে। তাদের সমস্ত ময়রাদের সরিয়ে দেওয়া হয়েছে। ধারাবাহিক অনুযায়ী, সিদ্ধার্থ ও মিঠাই রুদ্রর সাহায্যে এই মুহূর্তে খুঁজছে তাদের। শেষপর্যন্ত কিভাবে তা দেখার জন্য চোখ রাখতে হবে জি বাংলার পর্দায়। রীতিমতো টানটান উত্তেজনা নিয়ে সম্প্রসারিত হচ্ছে ‘মিঠাই’, তা বলাই বাহুল্য।

বর্তমানের অভিনেত্রী হিসেবে নিজের সোশ্যাল মিডিয়ার পাতায় বেশ সক্রিয় মিঠাই রানী। নেটদুনিয়ায় প্রায়ই কিছু না কিছু শেয়ার করতেই থাকেন তিনি। মিঠাইয়ের সাজেও একাধিক ছবিতে ও রিল ভিডিওতে দেখা মেলে তার। অনেকসময় শুটিংয়ের ফাঁকেই ধারাবাহিকের চরিত্রের সাজেই নিজের সহকারি অভিনেতা-অভিনেত্রীদের সাথে রিল ভিডিও বানিয়ে শেয়ার করেন তিনি। তবে বাস্তবে মিঠাই রানী আপাদমস্তক একজন মডার্ন লেডি। সম্প্রতি সৌমিতৃষার সাজে নেটিজেনদের মুগ্ধ করেছেন অভিনেত্রী।

আরও পড়ুন: ‘দিদার মতো মালাইকারি-পোলাও কেউ বানাতে পারবে না’, দিদা সুপ্রিয়া দেবীর জন্মদিনে আবেগপ্রবণ হয়ে পড়লেন নাতি অভিনেতা শন ব্যানার্জি, জানালেন অনেক অজানা কথা

সম্প্রতি অভিনেত্রীর একটি ছবি ভাইরাল হয়েছে যেখানে অভিনেত্রীকে পারপেল রঙা ক্রপ সোয়েটার ও কালো ট্রাউজারে দেখা গিয়েছে। খোলা চুলে, বিনা মেকাপে শুটিং সেটের আশেপাশেই ছবিটি তুলেছেন অভিনেত্রী। ছবিটি নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন অভিনেত্রী। শেয়ার করার পরেই তা রীতিমতো ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে। ছবিটি দেখে অভিনেত্রীকে প্রশংসায় ভরিয়েছেন তার অনুরাগীরা। অভিনেত্রীর বন্ধু তন্বী লাহা রায় অর্থাৎ পর্দার তোর্সাও তার ছবিতে কমেন্ট করেছেন। সম্প্রতি এই ছবির সূত্র ধরেই নেটিজেনদের মাঝে আবারও চর্চিত হয়েছেন পর্দার মিঠাই।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment