Gold ₹146,500/10g
Silver ₹245.18/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 26°C
21 July 2026

গায়ে নেই একটাও সোনার গয়না! অক্সিডাইসের গয়না পড়েই বিয়ের পিঁড়িতে বসলেন অনির্বাণের স্ত্রী মধুরিমা গোস্বামী

অবশেষে বিয়েটা সেরেই ফেললেন অনির্বাণ ভট্টাচার্য। বেশ কয়েকদিন ধরেই মন ভেঙে গিয়েছিল হাজার হাজার বঙ্গ নারীদের।

গায়ে নেই একটাও সোনার গয়না! অক্সিডাইসের গয়না পড়েই বিয়ের পিঁড়িতে বসলেন অনির্বাণের স্ত্রী মধুরিমা গোস্বামী

অবশেষে বিয়েটা সেরেই ফেললেন অনির্বাণ ভট্টাচার্য। বেশ কয়েকদিন ধরেই মন ভেঙে গিয়েছিল হাজার হাজার বঙ্গ নারীদের। টি টাউনের মোস্ট হ্যান্ডসাম এলিজেবল ব্যাচেলর ছিলেন তিনি। পাশাপাশি অধিকাংশ মেয়েদের ওপেন ক্রাশ। তবে সকলের মন ভেঙে চুরমার করে বিয়ের পিঁড়িতে বসে পড়লেন অনির্বাণ। আর অনির্বাণ সব সময় থাকেন শিরোনামে, এবার তো যেন ঝড় তুলে দিলেন সব জায়গায়। ২৬ শে নভেম্বর বলা নেই কওয়া নেই হঠাৎই করেই বিয়ে সেরে ফেললেন নিজের দীর্ঘদিনের পুরনো প্রেমিকা মধুরিমা গোস্বামীর সঙ্গে। এদিন সকাল থেকেই সোশ্যাল মিডিয়ায় অনির্বাণের নারী ভক্তেরা সোশ্যাল মিডিয়ায় ভরিয়ে দিয়েছিলেন একের পর এক অদ্ভুত মন্তব্যে।

সম্প্রতি প্রকাশ্যে এসেছে অনির্বাণ ও মধুরিমার বিয়ের একটি ভিডিও। রেজিস্ট্রি ম্যারেজ করেই বিয়েটা সারলেন অনির্বাণ। কোন প্রকার ধুমধাম না করেই কেবল বড় ও বউ পক্ষের পরিবারের উপস্থিতিতেই বিয়ে করলেন। এমনকি বিয়ের পোশাক ছিল অতি সামান্য। যার ফলে নেটিজেনদের অধিকাংশের নজর কেড়েছে তাঁদের এই ওয়েডিং লুক। সাধারণত বিয়ের দিন নববধূর গায়ে থাকে সোনার গয়না বা রুপোর গয়না সোনার জল করা। তবে কোনদিনও দেখছেন বিয়ের দিন অক্সিডাইসের গয়না পড়েছে নববধূ?

নিজের বিয়েতে সোনা, রুপো ও হীরের গয়না বাদ দিয়ে অক্সিডাইসের গয়না পড়লেন অনির্বাণের স্ত্রী মধুরিমা গোস্বামী। একেই মধুরিমা অনির্বাণের থেকে মোটা বলে কটাক্ষের শিকার হচ্ছিলেন বহুদিন ধরে। এবার রীতিমতো ট্রোল হচ্ছেন সোশ্যাল মিডিয়ায়। নেটবাসীদের বক্তব্য, নিজের বিয়ের দিনও অক্সিডাইসের গয়না কি কেউ পড়ে? গায়ে নেই একটাও সোনার গয়না। অক্সিডাইসের গয়না পরেই বিয়ে করলেন মধুরিমা। প্রসঙ্গত, মধুরিমার মাথায় সিঁদুর পরানোর নিয়েও বেশ সরগরম নেট দুনিয়া। এবার তাঁর বিয়ের সাজ নিয়েও উঠছে বিতর্ক।

আরও পড়ুন: সৌরভ গাঙ্গুলীর সামনে ‘পরম সুন্দরী’ গানে অসাধারণ নেচে দাদাগিরির মঞ্চ মাতালেন শ্রাবন্তী,মনামী, ঐন্দ্রিলা ও পূজা! তুমুল ভাইরাল ভিডিও

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment