Gold ₹145,050/10g
Silver ₹242.81/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
12 July 2026

অসম্ভব রোগা লাগছে মৌনিকে, ছবি শেয়ার করে ব্যাপক ট্রোলড অভিনেত্রী

হলিউড হোক কি বলিউড অভিনেত্রীদের গ্ল্যামারের পিছনে লুকিয়ে রয়েছে প্লাস্টিক সার্জারির কেরামতি। প্লাস্টিক সার্জারির

অসম্ভব রোগা লাগছে মৌনিকে, ছবি শেয়ার করে ব্যাপক ট্রোলড অভিনেত্রী

হলিউড হোক কি বলিউড অভিনেত্রীদের গ্ল্যামারের পিছনে লুকিয়ে রয়েছে প্লাস্টিক সার্জারির কেরামতি। প্লাস্টিক সার্জারির কেরামতি আজকে নয় বহুদিন ধরে চলে এসেছে। আর শুধুই কি সার্জারি, নানা ধরনের থেরাপি, ফর্সা হওয়া ও রোগা হওয়ার মেডিসিনের হাত রয়েছে অভিনেত্রীদের এই গ্ল্যামারের পিছনে। ঐশ্বর্য রাই বচ্চন থেকে শ্রীদেবী, শিল্পা শেট্টি, প্রিয়াঙ্কা চোপড়া প্রত্যেকটি অভিনেত্রী নিজের শরীরে একবার হলেও কাটাছেঁড়া করিয়েছেন। আর সেই তালিকার প্রথমের দিকেই নাম রয়েছে জনপ্রিয় অভিনেত্রী মৌনি রায়ের। প্লাস্টিক সার্জারির মাধ্যমে একেবারে নিজেকে বদলে ফেলেছেন তিনি।

নিজের শরীরের ওপর একাধিকবার ছুরি-কাঁচি চালিয়েছেন মৌনি রায়। মেলানিন থেরাপি (ফর্সা হওয়া) ও লাইপোসাকশন (যার মাধ্যমে শরীরের অতিরিক্ত মেদ ঝড়ানো যায়) ছাড়াও লিপ সার্জারি ও ব্রেস্ট ইমপ্লান্ট করিয়েছেন তিনি। আর সেই নিয়ে বহুবার সমালোচনার মুখেও পড়তে হয়েছে অভিনেত্রীকে। এবারও তাই হল। সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করে ব্যাপক ট্রোলড হলেন মৌনি। শেয়ার করা সেই ছবিটিতে প্রচন্ড রোগা লাগছে তাঁকে। এই ছবি নেটিজেনদের নজরে আসার পরই কুমন্তব্যের শিকার হলেন তিনি। পোষ্টের কমেন্ট সেকশনে অনেকেই বলছেন, দুর্ভিক্ষের শিকারে অপুষ্টিতে ভুগছেন অভিনেত্রী। যদিও এইসব কটাক্ষে একেবারেই কান দেন না তিনি।

নিজের শরীরে একাধিকবার সার্জারি করেছেন গ্লামার বাড়ানোর জন্য। জনপ্রিয় ধারাবাহিক ‘সাস ভি কাভি বাহু থি’ মাধ্যমে আত্মপ্রকাশ মৌনির। তবে সেই মুনিয়ার আজকের মনের মধ্যে নেই কোনো মিল। হেয়ারলাইন করেকশন থেকে ব্রেস্ট ইমপ্লান্ট, লিপ সার্জারি সবই করিয়েছেন তিনি।

আরও পড়ুন: ফাঁকা ঘরে মেঝেতে বসে চর্চিত বনগাঁর প্রেমিকা অরুনিতার সঙ্গে ফের রোমান্টিক মুডে পবনদ্বীপ, নেটদুনিয়ায় তুমুল ভাইরাল ভিডিও

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment