Gold ₹146,550/10g
Silver ₹245.30/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 27°C
21 July 2026

সুশান্তের মৃত্যু দিবসে অভিনেতাকে নিয়ে মিমের ছড়াছড়ি স্যোশাল মিডিয়ায়

সুশান্তের মৃত্যু দিবসে অভিনেতাকে নিয়ে মিমের ছড়াছড়ি স্যোশাল মিডিয়ায়

গত বছর ১৪ জুন বলিউডের জনপ্রিয় অভিনেতার মৃত্যুতে কেঁপে উঠেছিল ভারতবাসী। সুশান্তের পথচলা হঠাৎ থমকে যাওয়াকে অনেকেই মেনে নিতে পারেনি। অবসাদের কারণে আত্মহত্যা প্রাথমিক তদন্ত থেকে এই তথ্যই উঠে এসেছিল। কিন্তু সে কথা মানতে নারাজ ছিল সুশান্ত ভক্তরা। প্রাণবন্ত তরুণ অভিনেতার মৃত্যুরহস্য উদঘাটনে তদন্তে নামে সিবিআই, এনসিবির মতো কেন্দ্রীয় দল। সুশান্তের মৃত্যুতে প্রযোজক-পরিচালক কর্ণ জোহর থেকে মহেশ ভট্ট, সলমন খান থেকে রিয়া চক্রবর্তী, সকলকে নিয়েই কাটাছেঁড়া করা হয় নেটমাধ্যমে।

শুধু তাই নয় সুশান্তের অনুরাগীরা #justiceforsushantsinghrajput লিখে ভরিয়ে ফেলেন টুইটার, ফেসবুক ও ইনস্টাগ্রামের দেওয়াল। কিন্তু এক বছর পরেও ধোঁয়াশা কাটেনি তাঁর মৃত্যু নিয়ে। তাই অভিনেতার মৃত্যুর এক বছর পর সুশান্তকে নিয়ে মিম বানাতে ব্যস্ত হয়ে পড়েছেন নেটাগরিকদের একাংশ।

নেটাগরিকের মিমে যেমন ফুটে উঠেছে কৌতুক, তেমনই উঠে এসেছে বিচার না পাওয়ার আর্তি। এখনও তাঁর অনুরাগীরা রাস্তায় নেমে তাঁর জন্য মিছিল করেন।

আরও পড়ুন: নিজের থেকে ৫ বছরের ছোট ভিকিকে বিয়ে করছেন ক্যাটরিনা! প্রশংসা করে মুখ খুললেন কঙ্গনা রানাউত, অভিনেত্রী নিজেও বিয়ে করতে পারেন বয়সে ছোট ছেলে কে, ক্যাটরিনার প্রশংসা করলেন কঙ্গনা রানাওয়াত

গত বছরের লকডাউন চলাকালীন বাংলায় চা খাওয়া নিয়ে একটি স্লোগান ‘আমরা কি চা খাব না, খাব না আমরা চা’ বেশ জনপ্রিয়তা পেয়েছিল। সেই অতি জনপ্রিয় স্লোগানকে হাতিয়ার করে সুশান্তের ছবি দিয়ে মিম ক্রিয়েটাররা লেখা ‘আমি কি জাস্টিস পাব না, পাব না আমি জাস্টিস’। ছবির উপরের অংশে লেখা, ‘১ বছর হয়ে গেল তাও জাস্টিস পেলাম না’।

পোস্টের মন্তব্য বাক্সে নেটাগরিকদের একাংশ এসে লিখেছেন, হাসতে হাসতে পেট ব্যথা হয়ে গেল। কেউ আবার লিখেছেন, নিজের বাড়ির কেউ মারা গেলে তার মৃত্যুদিনে সবাইকে মিম বানানোর জন্য প্রভাবিত করতে পারতিস। আবার অনেকে সুশান্তকে ‘মাতাল-লম্পট’ বলেছেন ও তাঁকে নিয়ে ‘আদিখ্যেতা’ করার বিরোধিতা করেছেন। কোথাও আবার সুশান্তের জাস্টিসের জন্য জাস্টিস লিগের ছবি বসিয়ে দেওয়া হয়েছে।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment