প্রিয়া প্রকাশ কে নিশ্চয় সকলের মনে আছেই, রাতারাতি চোখ মেরে তারকা হোয়ে যান তিনি। ইনস্টাগ্রাম এ ফলোয়ার্স এর সংখ্যাটা দাঁড়ায় 5M। মালয়ালম ছবি ‘ওরু আদর লাভ’-এ চোখ মেরে রীতিমত সেই ভিডিও ভাইরাল হয়ে যায়। এমনকি ঋষি কাপুর ও বলেছিলেন যে তাকে আগে দেখলে নিশ্চয় নায়িকা করে নিতেন। সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম জুড়ে শুধু প্রিয়া আর প্রিয়া সেই সময়ে। এর জন্য সাংবাদিকদের মুখোমুখি হতে হয় পর্যন্ত তাঁকে। সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ঝড় তুলে দিয়েছিলেন এই উইঙ্ক গার্ল।
View this post on Instagram
তবে এবারে আর চোখ মারার ভিডিও না, গান গেয়ে ইন্টারনেট সেনসেশন হয়ে উঠেছেন প্রিয়া। একটি বিয়ের অনুষ্ঠানে তিনি “চান্না মেরেয়া” গাইলেন হাতে ফোন এ লিরিক্স দেখে। এবারে ওয়াইন রেড শাড়ি, স্লিভলেস ব্লাউস ও মিষ্টি সাজে দেখা গেল প্রিয়াকে। তবে একা প্রিয়া একা গাইছিলেন না, তাঁর বন্ধুরাও সেই গানে গলা মেলায়। ইতিমধ্যেই সেই গান বেশ ভাইরাল হয়ে গেছে নেট দুনিয়ায়। লাইক কমেন্ট ও পড়ছে অনেক। যদি না শুনে থাকেন এখনো সেই গান , তাহলে দেরি না করে শুনে নিন।
আরও পড়ুন: হুইলচেয়ারে আলকা ইয়াগনিকের ভাইরাল ছবি, অসুস্থতা নিয়ে মুখ খুললেন কিংবদন্তি গায়িকা
View this post on Instagram




