Gold ₹145,650/10g
Silver ₹243.80/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 30°C
28 July 2026

পাওয়া যাচ্ছেনা অ্যাম্বুলেন্স, ছোটদাদুকে বাঁচাতে নিজেই গাড়ি চালিয়ে হাসপাতাল পৌঁছালো ‘এই পথ যদি না শেষ হয়’ এর উর্মি, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও

পাওয়া যাচ্ছেনা অ্যাম্বুলেন্স, ছোটদাদুকে বাঁচাতে নিজেই গাড়ি চালিয়ে হাসপাতাল পৌঁছালো ‘এই পথ যদি না শেষ হয়’ এর উর্মি, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও

জি বাংলার ধারাবাহিক ‘এই পথ যদি না শেষ হয়’ সম্প্রচার শুরু হওয়ার অতি অল্প দিনের মধ্যেই বাংলা ধারাবাহিকের দর্শকদের মন জয় করে নিতে সক্ষম হয়েছিল। তবে এই জনপ্রিয়তার পেছনে ধারাবাহিকের মুখ্য অভিনেতা এবং অভিনেত্রীদের দারুন অভিনয়ের পাশাপাশি বেশ খানিকটা কৃতিত্ব পাবে ধারাবাহিকের গল্পও।

একটু অন্যরকম ছকে বাঁধা মধ্যবিত্ত একান্নবর্তী পরিবারের গল্প নিয়ে বর্তমানে বয়ে চলেছে এই ধারাবাহিকটি।ধারাবাহিকের নায়িকা উর্মিকে এর আগে দেখা গিয়েছিল সকলের আড়ালে গিয়ে স্বামী অর্থাৎ ধারাবাহিকের মুখ্য চরিত্র সাত্যকির কাছ থেকে গাড়ি চালানো শিখতে। কিভাবে গাড়ি চালানো শিখে পরিবারের এক সদস্য এর প্রাণ বাঁচাবে উর্মি, এবার সেই দৃশ্য দেখা যাবে ধারাবাহিকের আগামী এপিসোডগুলিতে।

প্রসঙ্গত এদিন প্রকাশ হয়েছে ধারাবাহিকের নতুন একটি প্রোমো। যেখানে দেখা গিয়েছে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়া ছোট দাদুকে হাসপাতাল নিয়ে যাবার জন্য পাওয়া যাচ্ছে না কোনো অ্যাম্বুলেন্স। পাশাপাশি বাড়িতে নেই ধারাবাহিকের নায়ক সাত্যকিও।

আরও পড়ুন: লাথি মেরে আলিয়া ভাটের লেহেঙ্গা সরালেন প্রেমিক রণবীর কাপুর! ‘এরকম বয়ফ্রেন্ডের সাথে থেকো না’, আলিয়াকে পরামর্শ ক্ষুব্ধ নেটিজেনদের, সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল ভিডিও

তাই শেষ পর্যন্ত সকলকে চমকে দিয়ে নায়িকা উর্মি জানিয়েছে সেই গাড়ি চালিয়ে হাসপাতাল নিয়ে যাবে ছোট দাদুকে। বলাইবাহুল্য এদিন মুহূর্তে ভাইরাল হয়েছে প্রোমোটি সোশ্যাল মিডিয়ায়। নেটিজেনরা এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন এপিসোডটি ছোট পর্দায় দেখতে পাওয়ার জন্য।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment