Gold ₹145,150/10g
Silver ₹242.95/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 30°C
9 July 2026

বিশাল দামি উপহার নয়! দিদুর দেওয়া জন্মদিনের উপহার ভীষণ পছন্দ হয়েছে আদিদেবের, সারাদিন সেটা নিয়েই সময় কাটছে সুদীপা পুত্রের, সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করলেন মা সুদীপা

বিশাল দামি উপহার নয়! দিদুর দেওয়া জন্মদিনের উপহার ভীষণ পছন্দ হয়েছে আদিদেবের, সারাদিন সেটা নিয়েই সময় কাটছে সুদীপা পুত্রের, সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করলেন মা সুদীপা

রান্নাঘরের রানী সুদীপা চাটার্জী ও পরিচালক অগ্নিদেব চ্যাটার্জীর একরত্তি ছেলে হল আদিদেব চাটার্জী। সম্প্রতি তিন বছরে পা দিয়েছে সে। বর্তমানে প্রায়ই সুদীপা নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে তার এই একরত্তি ছেলের বিভিন্ন দুষ্টুমির ভিডিও ও ছবি শেয়ার করে থাকেন, যা ভাইরাল হয় নিমেষে।

জন্মদিনের দিন ছেলেকে একেবারে বাঙালি মতে পাঞ্জাবি পাজামায় সাজিয়েছিলেন সুদীপা। এদিন আদিদেব সকলের কাছ থেকেই অনেক উপহার পেয়েছিলেন। তবে সব উপহারের মধ্যে থেকে তার দিদুর দেওয়া উপহার সবথেকে বেশি পছন্দ হয়েছে এই একরত্তির। জন্মদিনের উপহার হিসেবে তাকে একটি তাঁবু দিয়েছেন তার দিদা। বর্তমানে সেটি নিয়েই সারাদিন সময় কাটছে আদিদেবের।

সুদীপা সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ার ওয়াল থেকে সেই তাঁবুর ছবি শেয়ারও করেছেন। একটি ছবি দিনের বেলায় ও আর একটি ছবি রাতের বেলায় তোলা হয়েছে। ছবিটি ভালো করে দেখলেই বোঝা যাবে তাঁবুর মধ্যে এই একরত্তি পছন্দসই খেলনা ও বিছানা সাজানো রয়েছে। ছাদের মধ্যেই খাটিয়ে দেওয়া হয়েছে এই তাঁবু। যেখানে আদিদেব তার ছোট্ট দুনিয়া সাজিয়ে বসেছে। সম্প্রতি সেই ছবি নেটদুনিয়ায় ভাইরাল।

আরও পড়ুন: ভারতের সেরা অভিনেত্রী! ‘মণিকর্নিকা’ ও’পাঙ্গা’র জন্য দ্বিতীয়বারের জন্য জাতীয় পুরস্কার পেলেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত

সোশ্যাল মিডিয়ার সেনসেশন এই একরত্তি। তার যেকোনো ছবি কিংবা ভিডিও নেটদুনিয়ায় ভাইরাল হয় নিমেষে। সুদীপাও ছেলের বিভিন্ন দুষ্টুমির মুহূর্ত শেয়ার করে থাকেন তার অনুরাগীদের সাথে এবং সকল নেটিজেনদের সাথে, যা দেখে বেশ মজা উপভোগ করেন সকলেই। সম্প্রতি এই একরত্তির এই উপহারের ছবিও নেটদুনিয়ায় ভাইরাল হতে বিশেষ সময় নেয়নি।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment