Gold ₹146,400/10g
Silver ₹245.00/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
18 July 2026

‘কাজের মেয়ে না, বরং এই বাড়িরই মেয়ে ফুলঝুরি’! বিয়ের দিনই নিজের বাবা-মায়ের পরিচয় জানলো অনাথ ফুলঝুরি! মা-বাবার পরিচয় পেলো ফুলঝুরি

‘কাজের মেয়ে না, বরং এই বাড়িরই মেয়ে ফুলঝুরি’! বিয়ের দিনই নিজের বাবা-মায়ের পরিচয় জানলো অনাথ ফুলঝুরি! মা-বাবার পরিচয় পেলো ফুলঝুরি

এই মুহূর্তে স্টার জলসার অন্যতম একটি জনপ্রিয় ধারাবাহিক হল ‘ধূলোকণা’। এই ধারাবাহিকের মুখ্য দুই চরিত্র লালন এবং ফুলঝুরি ইতিমধ্যেই দারুণ প্রিয় হয়ে উঠেছে দর্শকদের। পাশাপাশি ধারাবাহিকের গল্প মন জয় করতে সক্ষম হয়েছে নেটিজেনদের। তবে এবার ধারাবাহিক নতুন প্রোমো দেখে চোখ কপালে উঠলো ‘ধূলোকণা’ ধারাবাহিকের অনুগামীদের।

প্রসঙ্গত এই ধারাবাহিকের গল্প অনুযায়ী দীর্ঘদিন ধরে লালন এবং ফুলঝুরি জুটির বিবাহ দেখতে চাইছিলেন অনুগামীরা। তবে বারংবার বিয়ে ভেঙে যেতে দেখেছেন তারা বিভিন্ন কারণে। তবে শেষ পর্যন্ত এবার ধারাবাহিকের নতুন প্রোমোতে লালন ফুলঝুরির বিয়ের দৃশ্য দেখতে পাবেন অনুগামীরা।

তবে তার পাশাপাশি দারুণ এক চমক রয়েছে তাদের জন্য। কারণ এতদিন ধারাবাহিকের গল্প অনুযায়ী ধারাবাহিকের নায়িকা ফুলঝুরি অনাথ এমনটাই জানতেন তারা। কিন্তু এবার বিয়ের ঠিক আগের মুহূর্তে নিজের বাবা-মায়ের পরিচয় জানতে পারল ফুলঝুরি। জানা গেল যে বাড়িতে সে এতদিন কাজ করতো সেই বাড়ির ছোটমামু অর্থাৎ বুলেট সম্পর্কে ফুলঝুরির বাবা।

আরও পড়ুন: অবশেষে মা হতে চলেছেন তৃণা সাহা! খড়কুটোর দর্শকদের জন্য খুশির খবর, রীতিমতো উত্তেজিত ধারাবাহিক অনুরাগীরা, তুমুল ভাইরাল ভিডিও

বলাই বাহুল্য এদিনের প্রোমো থেকে এই নতুন তথ্য জানতে পেরে যারপরনাই উচ্ছ্বসিত হয়ে উঠেছেন দর্শকরা। ফলস্বরূপ এদিন মুহূর্তে ভাইরাল হয়েছে ‘ধূলোকণা’ ধারাবাহিকের নতুন প্রোমো। পাশাপাশি নেটিজেনরা মনে করছেন গল্পের এই নতুন চমক এর মাধ্যমে টিআরপি তালিকায় আরো উপরে উঠতে সক্ষম হবে ধারাবাহিকটি।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment