Gold ₹144,750/10g
Silver ₹242.27/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
6 July 2026

ডোনা গাঙ্গুলী নয় সৌরভ গাঙ্গুলীর প্রথম পছন্দ ছিল অন্য কেউ! নিজের মুখে ছোটবেলার ক্রাশের কথা স্বীকার করলেন সৌরভ, শাশ্বত ফাঁস করলেন ‘দাদাগিরি’তে

ডোনা গাঙ্গুলী নয় সৌরভ গাঙ্গুলীর প্রথম পছন্দ ছিল অন্য কেউ! নিজের মুখে ছোটবেলার ক্রাশের কথা স্বীকার করলেন সৌরভ, শাশ্বত ফাঁস করলেন ‘দাদাগিরি’তে

বাংলা রিয়েলিটি শো গুলোর মধ্যে অন্যতম জনপ্রিয় সব হল জি বাংলা দাদাগিরি। বর্তমানে এই শো এর সিজন ৯ চলছে। প্রশ্ন-উত্তর, আড্ডা সবকিছু মাধ্যমে এই রমরমিয়ে এগিয়ে চলেছে সিজনের পর সিজেন। প্রতিদিনই সেলিব্রিটি থেকে শুরু করে সাধারণ মানুষ উপস্থিত থাকেন এই মঞ্চে। আর তাদের প্রত্যেকের সঙ্গে প্রশ্ন-উত্তরের খেলায় মেতে ওঠেন সঞ্চালক তথা প্রাক্তন ক্রিকেটার সৌরভ গাঙ্গুলী। বর্তমানে তিনি বিসিসিআইয়ের প্রেসিডেন্ট ও বটে। যেমন গত সপ্তাহতেই দাদাগীরির মঞ্চে হাজির হয়েছিল ‘আবার কাঞ্চনজঙ্ঘা’ এর পুরো টিম।

ঐদিন মঞ্চে উপস্থিত ছিলেন শাশ্বত চট্টোপাধ‍্যায়, তনুশ্রী চক্রবর্তী, অর্পিতা চট্টোপাধ‍্যায়, গৌরব চক্রবর্তীর সহ আরো অনেক অভিনেতা অভিনেত্রীরা। আর দাদাগীরির মঞ্চে প্রতিযোগিতা এলেই সৌরভ গাঙ্গুলী কে ঘিরে থাকে তাদের একগুচ্ছ প্রশ্ন। আর সেরকমই ঐদিন মঞ্চে সৌরভ গাঙ্গুলী কে প্রশ্ন করলেন অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়। ঐদিন অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায় সৌরভ গাঙ্গুলীকে জিজ্ঞাসা করে আমাদের প্রত্যেকেরই ছোটবেলায় কেউ না কেউ ক্রাশ ছিল। সৌরভ গাঙ্গুলী ছোটবেলার ক্রাশ কে ছিল? আর এই প্রশ্নের উত্তরের দাদা যে উত্তরটা দেন সেটা শুনে রীতিমতো চমকে ওঠে উপস্থিত সকলে এবং দর্শকেরাও।

সকলের সামনে সৌরভ গাঙ্গুলী জানান তার ছোটবেলার ক্লাস ছিল তার স্কুলের শিক্ষিকা। অকপটে সকলের সামনে ঐদিন সত্যিটা স্বীকার করেন মহারাজ। আবার পাল্টা তিনি শাশ্বত চট্টোপাধ্যায় কে জিজ্ঞাসা করেন তার ক্রাশ এর কথা। সে অত্যন্ত দুঃখের সঙ্গে মহারাজকে জানান যে তার ক্রাশ পাল্টে পাল্টে যেত। পাড়ার এক মেয়েকে তার ভীষণ পছন্দ ছিল কিন্তু পরবর্তীকালে সেই মেয়েটির বিয়েতে আত্মীয় স্বজনদের লুচি পরিবেশন করতে হয়েছে শাশ্বত কে। আর এই কথা শুনে তো উপস্থিত সকলে হেসে লুটোপুটি খেয়েছেন।

আরও পড়ুন: স্বল্প পোশাকে উন্মুক্ত বক্ষে সুইমিং পুলের জলে আগুন লাগালেন ‘রাণী রাসমণি’র জগদম্বা ওরফে অভিনেত্রী রোশনি ভট্টাচার্য! ভাইরাল ছবি

পাশাপাশি ঐদিন মঞ্চে সৌরভ গাঙ্গুলী প্রত্যেকেই নিজের জীবন নিয়ে বিভিন্ন প্রশ্ন করেন। প্রত্যেক অভিনেতা-অভিনেত্রী তাদের জীবনের বিভিন্ন ঘটনা তুলে ধরেন সকলের সামনে। আর এই ছবিতে আমরা দেখতে পাব অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলীর বড়দিদি দেবশ্রীকে। এটি তার প্রথম বড় পর্দায় অভিনীত ছবি এর জন্য সৌরভ গাঙ্গুলী তাকে অনেক অনেক শুভেচ্ছা বার্তা দিয়েছেন।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment