Gold ₹144,700/10g
Silver ₹242.17/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
15 June 2026

শুধুমাত্র অভিনয় নয়, সমান তালে নাচেও পারদর্শী অভিনেত্রী অপরাজিতা আঢ্য, কোমরে আঁচল গুঁজে উদ্দাম নাচ লক্ষ্মী কাকিমা সুপারস্টার এর, তুমুল ভাইরাল ভিডিও

শুধুমাত্র অভিনয় নয়, সমান তালে নাচেও পারদর্শী অভিনেত্রী অপরাজিতা আঢ্য, কোমরে আঁচল গুঁজে উদ্দাম নাচ লক্ষ্মী কাকিমা সুপারস্টার এর, তুমুল ভাইরাল ভিডিও

টেলিভিশন জগতের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী হলেন অপরাজিতা আঢ্য। তার মিষ্টি হাসি, নম্র ব্যবহার এবং দূর্দান্ত অভিনয় সকল দর্শকের মন জয় নিয়েছে বারবার। সম্প্রতি জি বাংলায় শুরু হয়েছে অভিনেত্রীর নতুন ধারাবাহিক ‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’। এই ধারাবাহিকের হাত ধরেই অপরাজিতা আবারও দীর্ঘ ৪ বছর পর টেলিভিশনের ছোটো পর্দায় ফিরেছেন।

বাংলা চলচ্চিত্রে এর আগেই নিজের জায়গা করে নিয়েছেন তিনি। খুব শীঘ্রই রঞ্জিত মল্লিক এর সঙ্গে তার নতুন ফিচার ফিল্ম ‘Love Marriage’ আসতে চলেছে। ছবিতে দেখা যাবে অঙ্কুশ ঐন্দ্রিলার জুটি। অভিনয়ের পাশাপাশি অভিনেত্রীর রয়েছে আরও একটি বিশেষ গুন, তা আপনারা অনেকেই জানেন। অভিনেত্রী নাচতে দারুন ভালোবাসেন, তার সোশ্যাল মিডিয়া একাউন্টে চোখ রাখলেই তা স্পষ্ট বোঝা যায়।

সম্প্রতি একটি ভিডিও শেয়ার করেছেন অভিনেত্রী। ভিডিওতে তাকে ধারাবাহিক লক্ষ্মী কাকিমা সুপারস্টার এর লক্ষ্মী কাকিমার সাজেই দেখা যাচ্ছে। আর তার সাথে রয়েছেন ওই ধারাবাহিকের আরও দুই অভিনেত্রী। ‘কাভি আর কাভি পার লাগা তিরে নাজার’ এই গানের তালে দুই সহ-অভিনেত্রীর সঙ্গে নাচতে দেখা গেল অপরাজিতাকে। ভিডিওটি শেয়ার করে অভিনেত্রী ক্যাপশনে লিখেছেন ‘লক্ষ্মী কাকিমা টিম’।

আরও পড়ুন: দড়িতে চুল বেঁধে ঝুলে ঝুলে নাচ! ‘ইন্ডিয়া’স গট ট্যালেন্টে’ বর্ধমানের মেয়ে সাথীর নাচ দেখে চমকে গেল গোটা ভারত, তুমুল ভাইরাল ভিডিও

অপরাজিতার এই ভিডিও দেখে তার প্রত্যেক অনুরাগীরা তার নাচ এর প্রশংসা করেছেন। কমেন্ট বক্সে নানান ধরনের কমেন্ট করে ভরিয়ে দিয়েছেন প্রত্যেকে।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment