Gold ₹143,350/10g
Silver ₹239.93/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 30°C
19 June 2026

‘নোংরামো ছাড়া আর কিছুই নয় এইসব’, ‘কাঁচা বাদাম’ গানে উদ্দাম নেচে আবারো ট্রোলের মুখোমুখি পর্দার ‘ঝিলিক’ তিথি বসু, ভাইরাল ভিডিও

‘নোংরামো ছাড়া আর কিছুই নয় এইসব’, ‘কাঁচা বাদাম’ গানে উদ্দাম নেচে আবারো ট্রোলের মুখোমুখি পর্দার ‘ঝিলিক’ তিথি বসু, ভাইরাল ভিডিও

টেলিভিশনের হাত ধরেই অভিনয় জগতে পা রেখেছিলেন তিথি বসু। তবে বর্তমানে তিনি নিজের পড়াশুনার পাশাপাশি ফটোশুট এবং ব্যক্তিগত জীবন নিয়েই ব্যস্ত রয়েছেন। তবে এই অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের মাঝে বহুল চর্চিত। কোন না কোন কারণে চর্চায় থাকেন তিনি। তার ব্যক্তিগত জীবন নিয়ে নেটিজেনদের একাংশের কৌতূহলের শেষ নেই। তবে তার যেকোন ছবিতে কিংবা ভিডিওতে নেতিবাচক মন্তব্যের ভরিয়ে দেন। তবে সেইসমস্ত বিষকে কোনো দিনই পাত্তা দেন না তিনি। সম্প্রতি আবারও ‘কাঁচা বাদাম’ গানের সাথে ইনস্টারিল বানিয়ে নেটিজেনদের কাছে কটাক্ষের শিকার হলেন তিথি বসু।

সম্প্রতি তিথি বসু হলুদ রঙের স্পোর্টস ব্রা ও সাদা হট প্যান্টে নিজের বাড়ির ছাদেই বাদাম কাকুর গান কাঁচা বাদামের তালে রিল ভিডিও বানিয়েছেন অভিনেত্রী। আরে সেই ইনস্টারিল শেয়ার করার পর থেকেই ভাইরাল হয়েছে নেটিজেনদের মাঝে। খোলা চুলে, নো-মেকাপ লুকেই ভিডিওটি বানিয়েছেন তিনি। ভিডিওটি শেয়ার করে তিনি লিখেছেন, তিনি এটি শেয়ার করতে বেশি দেরি করেননি। আর এই ভিডিওটি ভাইরাল হতেই আবারো নেটিজেনদের একাংশের মাঝে কটাক্ষের শিকার হয়েছেন তিথি। একাধিক কুরুচিকর মন্তব্য জমা হয়েছে তার কমেন্ট বক্সে, তা দেখলেই স্পষ্ট হবে।

তবে এই ঘটনা নতুন নয়। এর আগেও বহুবার এমন বিভিন্ন ঘটনার সম্মুখীন হয়েছেন অভিনেত্রী। প্রতিবারের মতোই এবারেও তিনি সেইসমস্ত কুরুচিকর মন্তব্যকে এড়িয়ে গিয়েছেন। সম্প্রতি শোনা গিয়েছে, খুব শীঘ্রই ক্যামেরার সামনে আবারও ফিরবেন তিনি। তবে কোন কাজের মাধ্যমে তিনি আবারও অভিনয়ে ফিরবেন! তা অবশ্য এখনও জানা যায়নি। তবে অভিনেত্রীর ভক্তরাও তার এই ভিডিওটিতে তাকে ভালোবাসায় ভরিয়েছেন। সম্প্রতি ‘কাঁচা বাদাম’এর জন্যই আবারো চর্চায় তিথি বসু।

আরও পড়ুন: বলিউড আঁতুড়ঘর নেপোটিজমের! তবুও অজয় দেবগনের সামনে মাথা নোয়াতে বাধ্য হয়েছিলেন বিখ্যাত পরিচালক করণ জোহার

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment