Gold ₹1,44,850/10g
Silver ₹242.50/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 31°C
1 July 2026

এখন সইফ বেগম, দুই বাচ্চার মা! নিজের হাতের শিরা কেটে হৃত্বিক রোশন কে নিজের করতে চেয়েছিলেন করিনা কাপুর! একসময় বিবাহিত ঋত্বিক এর দিকেই হাত বাড়িয়েছেন বলিউডের বেবো

এখন সইফ বেগম, দুই বাচ্চার মা! নিজের হাতের শিরা কেটে হৃত্বিক রোশন কে নিজের করতে চেয়েছিলেন করিনা কাপুর! একসময় বিবাহিত ঋত্বিক এর দিকেই হাত বাড়িয়েছেন বলিউডের বেবো

বলিউড ইন্ডাস্ট্রিতে এরকম অনেক ঘটনা রয়েছে যা শুনলে সাধারণ দর্শকের অবাক হবেন। এরকম অনেক অভিনেতা অভিনেত্রীর মধ্যে সম্পর্ক গড়ে উঠেছিল আবার তা কিছুদিনের মধ্যেই তা ভেঙে গিয়েছিল এরকম ঘটনাও রয়েছে। আর এই তালিকাতেই রয়েছেন সাইফ আলী খানের স্ত্রী কারিনা কাপুর খান।

বর্তমানে তিনি নবাব বংশের বেগম হওয়ার সাথে সাথে দুই সন্তানের মা। বর্তমানে সাইফ আলী খানকে নিয়ে সুখের সংসার করলেও এককালে বলিউড ইন্ডাস্ট্রিতে তার প্রেমিকের সংখ্যার তালিকা ছিল অনেক বড়। এমনকি সেই তালিকা তে উপস্থিত ছিলেন বলিউডের হ্যান্ডসাম নায়ক হৃত্বিক রোশন। ঋত্বিক এবং কারিনার প্রেমের কেমিস্ট্রির সমালোচনা ছড়িয়েছিল অনেক দূর।

তখন কারিনা কাপুর এবং সাইফ আলী খানের মধ্যে কোনো সম্পর্কই ছিলনা। সদ্য বলিউড ইন্ডাস্ট্রিতে এসেছিলেন কারিনা। ২০০১ সালে প্রথম ‘কাভি খুশি কাভি গাম’ সিনেমাতে ঋত্বিক রোশনের সঙ্গে পর্দায় জুটি বাঁধেন করিনা কাপুর খান, আর সেই ছবির জনপ্রিয় তত আমরা সকলেই জানি। বক্সঅফিসে দারুন করেছিল এই মুভি। আর তখন থেকেই ঋত্বিক এবং কারিনার সম্পর্ক নিয়ে জলঘোলা তৈরি হয় ইন্ডাস্ট্রিতে।

আরও পড়ুন: ‘হাতির সাথে ভালো মানিয়েছে, ওকেই ৪ নম্বর বিয়েটা করে নিন’! হাতির সাথে ফটো পোস্ট করে তুমুল কটাক্ষের শিকার হলেন সুপারস্টার শ্রাবন্তী চট্টোপাধ্যায়

করিনা কাপুর খান তখন সিঙ্গেল হলেও হৃত্বিক রোশন ছিলেন বিবাহিত। সুজানের সঙ্গে তাঁর ছিল সুখী দাম্পত্য জীবন। আর সেই বিবাহিত ঋত্বিক কেই ভালবেসে ফেলেছিলেন করিনা। আর সেই সময় ঋত্বিকের প্রেমে তিনি এতটাই পাগল হয়ে গিয়েছিলেন যে নিজের হাতের শিরা পর্যন্ত কাটতে গিয়েছিলেন। এমনকি বলিউড ইন্ডাস্ট্রি থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি।

অভিনেত্রীর এই ধরনের অত্যাধিক বাড়াবাড়ি দেখে ঋত্বিকের পরিবার রুখে দাঁড়াতে বাধ্য হয়। তাকে হুমকি দেয়া হয়েছিল ঋত্বিকের সঙ্গে মেলামেশা বন্ধ করার কথা না হলে তারা অন্য পদক্ষেপ নিতে বাধ্য হবে। কিন্তু পরে এক সাক্ষাৎকারে এই সমস্ত কথাকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন করিনা। তিনি বলেছেন তিনি এবং ঋত্বিক খুবই ভালো বন্ধু ছিলেন, ইন্ডাস্ট্রিতে তাদের মধ্যে খুব ভালো বন্ধুত্বের একটা সম্পর্ক ছিল। এমনকি এখনও তারা একে অপরের ভালো বন্ধু।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment