Gold ₹144,750/10g
Silver ₹242.27/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 26°C
7 July 2026

‘এবার মাঝরাস্তায় শুরু খড়ি-ঋদ্ধির রোমান্স’! বাংলা-সেরা সিরিয়াল ‘গাঁটছড়া’র নতুন প্রোমো দেখে উত্তেজিত দর্শকরা, ঋদ্ধির রোম্যান্স দেখে মুগ্ধ দর্শক

‘এবার মাঝরাস্তায় শুরু খড়ি-ঋদ্ধির রোমান্স’! বাংলা-সেরা সিরিয়াল ‘গাঁটছড়া’র নতুন প্রোমো দেখে উত্তেজিত দর্শকরা, ঋদ্ধির রোম্যান্স দেখে মুগ্ধ দর্শক

সম্প্রতি স্টার জলসার পর্দায় শুরু হয়েছিল নতুন ধারাবাহিক ‘গাঁটছড়া’র যাত্রা এবং অতি অল্প দিনের মধ্যেই টিআরপি তালিকার প্রথম স্থানটি নিজের দখলে আনতে সক্ষম হয়েছে এই ধারাবাহিক। ইতিমধ্যেই ধারাবাহিকের গল্প আকৃষ্ট করেছে নেটিজেনদের নজর।এবার ধারাবাহিকের নতুন প্রোমো দেখে আরো একবার উত্তেজিত হয়ে পড়লেন দর্শকরা। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তারা জানালেন ক্রমশ ঘনিয়ে আসছে এই ধারাবাহিকের রোমান্স এবং রহস্য।

প্রসঙ্গত ধারাবাহিকের গল্প অনুযায়ী ধারাবাহিকের দুই মুখ্য চরিত্র ঋদ্ধি এবং খড়ির মধ্যে কোনরকম সুসম্পর্ক না থাকা সত্ত্বেও অত্যন্ত নাটকীয় ভাবে তাদের বিয়ে সম্পন্ন হয়ে গিয়েছিল। তবে এবার ধারাবাহিকের নতুন প্রোমো দেখে নেটিজেনদের একটি বড় অংশ জানাচ্ছেন হয়তো ধীরে ধীরে খড়ির প্রতি ঋদ্ধির ভালোবাসা জন্মাচ্ছে। কারণ এবার গাড়ির সামনে থেকে স্ত্রীকে বাঁচাতে দেখা গেল ঋদ্ধিকে। এর পাশাপাশি রাস্তার মধ্যেই শুরু হয়ে গিয়েছে তাদের রোমান্স, এমনটাই দাবি তুলেছেন নেটিজেনরা।

প্রসঙ্গত এই ধারাবাহিকের মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যাচ্ছে জনপ্রিয় অভিনেত্রী সোলাঙ্কি রায় এবং অভিনেতা গৌরব চট্টোপাধ্যায়কে। ইতিমধ্যেই তাদের জুটি মন জয় করে নিয়েছে দর্শকদের। পাশাপাশি তাদের অনস্ক্রিন রোমান্স দেখে নেটিজেনদের একটি বড় অংশ জানাচ্ছেন এই দুজনের অভিনয় দেখার জন্যই তারা মুখিয়ে থাকেন। যে কারণে ক্রমশ জনপ্রিয়তা বাড়ছে স্টার জলসার ‘গাঁটছড়া’ ধারাবাহিকটির।

আরও পড়ুন: রোশান চাইলেও, সংসার করবেন না শ্রাবন্তী, অভিনেত্রীর মনের বর্তমান ঠিকানা অন্য কোথাও

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment