Gold ₹143,400/10g
Silver ₹239.97/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 31°C
20 June 2026

নুসরত প্রেগন্যান্ট! একথা শুনে কী ঘাবড়ে গিয়েছিলেন যশ? অবশেষে যশ দাশগুপ্ত প্রকাশ্যে মেনে নিলেন তার সাথে নুসরত জাহানের সব আসল সম্পর্ক

নুসরত প্রেগন্যান্ট! একথা শুনে কী ঘাবড়ে গিয়েছিলেন যশ? অবশেষে যশ দাশগুপ্ত প্রকাশ্যে মেনে নিলেন তার সাথে নুসরত জাহানের সব আসল সম্পর্ক

চলতি বছরে গত কয়েক মাস ধরে নুসরাত জাহান ও যশ দাশগুপ্তের সম্পর্ক নিয়ে জলঘোলা হয়েছে প্রচুর। নুসরাত জাহানের ব্যক্তিগত জীবন নিয়ে চরম কাটাছেঁড়া চলেছে এই গত কয়েক মাস ধরে। তবে এই সমস্ত বিষয়ে বিশেষ কর্ণপাত করেননি তিনি। সম্প্রতি এত কাণ্ডের পর যশ দাশগুপ্ত সংবাদপত্রের সাক্ষাৎকারে স্বীকার করে নিলেন তার সাথে নুসরাতের সম্পর্ক।

গত মাসেই ঈশানের জন্মের শংসাপত্র থেকেই স্পষ্ট হয়ে গিয়েছে যশ দাশগুপ্তই তার বাবা। তিনি নিজেও স্বীকার করে নিয়েছেন সে কথা। জানা গিয়েছিল, ২০২০ সালে দক্ষিণেশ্বরের মন্দিরে গিয়ে ঠাকুরের সামনে বিয়ে করেছিলেন তারা। একথা সম্প্রতি সামনে এসেছে। বর্তমানে যশ দাশগুপ্ত কাশ্মীরে গিয়েছেন ছবির শুটিংয়ের কাজে। ওখানে তার সাথে নুসরাত জাহান ও ঈশান গিয়েছে বলেই জানা গিয়েছে।

তাদের সম্পর্ক প্রকাশ পাওয়ার পর যশ দাশগুপ্তকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল তিনি এতদিন একথা প্রকাশ করেননি কেন? তার উত্তরে তিনি বলেছিলেন তিনি তার ব্যক্তিগত জীবন নিয়ে বিশেষ চর্চা পছন্দ করেন না। মিডিয়াতে সেই নিয়ে অতিরিক্ত আলোচনা হোক সেটাও তার অপছন্দের। তাই এতদিন তিনি সেই বিষয় নিয়ে মুখ খোলেননি।

আরও পড়ুন: বিড়ি বাঁধতে বাঁধতেই দুর্দান্ত গান গাইলেন এক গরিব মহিলা, স্পষ্ট অভাবের ছাপ তবুও স্বপ্ন দেখা ছাড়েননি তিনি, ভাইরাল ভিডিও

নুসরাতের মা হওয়ার খবর শুনে যশ দাশগুপ্ত কি অবাক হয়ে গিয়েছিলেন? এর উত্তরে তিনি বলেন তিনি একেবারেই অবাক হয়ে যাননি। এই খবর শোনার পরেই তিনি নুসরাতকে জিজ্ঞাসা করেছিলেন তিনি কি করতে চান কারণ শরীরটা তার। এরপরে নুসরাত জানিয়েছিলেন যশ তাদের দায়িত্ব না নিলেও তিনি এই সন্তানকে পৃথিবীতে আনবেন। যশ দাশগুপ্ত নুসরাতের সমস্ত সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন মাত্র। বর্তমানে তারা একসাথে বেশ ভালই আছেন বলে জানিয়েছেন।

তারা বিয়ে কবে করছেন সেই নিয়ে প্রশ্ন করা হলে যশ দাশগুপ্ত জানান দুটো মানুষের মনের মিল থাকলেই তাদের একসাথে থাকা উচিত নতুবা নয়। সবসময় বিয়ের তকমা লাগাতেই হবে এই বিষয়ে তিনি বিশ্বাসী নন। অভিনেত্রী নুসরাত জাহানের গলাতেও একই সুর শোনা গিয়েছে। বর্তমানে প্রায়ই সোশ্যাল মিডিয়ায় এই দুই অভিনেতা অভিনেত্রীর একসাথে দেখা মেলে।

আরও পড়ুন: ভেজা চুল, ছোট্ট বিকিনি, সুস্পষ্ট ক্লিভেজ! অভিনেত্রী মিশমি দাসের সাহসী ফটোয় বছরের শুরুতেই আগুন লাগল সোশ্যাল মিডিয়ায়, রিনির ছবিতে বেসামাল নেটপাড়া, সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল ফটো

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment