Gold ₹145,150/10g
Silver ₹242.95/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 30°C
9 July 2026

বাচ্চার বাবা হিসেবে সুপারস্টার যশ দাশগুপ্তকে ১০ এ , ১১ দিলেন নুসরত জাহান, বাবা হিসেবে যশ কেমন? এবার খোলাখুলি জানালেন অভিনেত্রী

বাচ্চার বাবা হিসেবে সুপারস্টার যশ দাশগুপ্তকে ১০ এ , ১১ দিলেন নুসরত জাহান, বাবা হিসেবে যশ কেমন? এবার খোলাখুলি জানালেন অভিনেত্রী

চলতি বছরে গত কয়েক মাসে সবথেকে চর্চিত অভিনেত্রীদের মধ্যে অন্যতম হলেন নুসরাত জাহান। অন্যতম বললে ভুল বলা হবে। বরং বলাই বাহুল্য, তিনি একমাত্র অভিনেত্রী যার ব্যক্তিগত জীবন নিয়ে রীতিমতো কাটাছেঁড়া চলেছে এই কয়েক মাস ধরে। তার বিবাহ বিচ্ছেদ, মা হওয়া, তার নতুন সম্পর্ক সবকিছু নিয়েই মিডিয়া থেকে নেটিজেন কারুরই আগ্রহের অভাব ছিল না। সকলেই অভিনেত্রীর ব্যক্তিগত জীবনের ব্যাপারে জানতে অতিরিক্ত কৌতুহলী ছিলেন।

আগস্টের শেষের দিকে ঈশানকে জন্ম দেওয়ার পর তার জন্মের শংসাপত্র থেকেই স্পষ্ট হয়ে যায় তার বাবার পরিচয়। যশ দাশগুপ্তই ঈশানের বাবা। তবে বর্তমানে তিনি নিজের মুখেই সে কথা স্বীকার করে নিয়েছেন। জানা গেছে, ২০২০তে মন্দিরে গিয়ে ঠাকুরের সামনেই বিয়েটা সেরে ফেলেছেন এই দুই জুটি। তবে বিয়ের প্রসঙ্গে কথা উঠতেই এই অভিনেতা-অভিনেত্রী জানিয়েছেন দুটো মানুষের মনের মিল থাকলেই তারা একসাথে থাকতে পারেন।

তবে সম্প্রতি অভিনেত্রী নুসরাত জাহান বাবা হিসেবে দশে এগারো দিয়েছেন। তিনি জানিয়েছেন বাবা হিসেবে অভিনেতা খুবই ভালো। তিনি যখন শুটিংয়ে যান তখন যশ দাশগুপ্ত নিজে খেয়াল রাখেন ঈশানের। আবার যশ যখন শুটিংয়ে যান তখন ঈশানের খেয়াল রাখেন অভিনেত্রী নিজে। তিনি পাশে আছেন বলেই সবটা সামলে নিয়েছেন অভিনেত্রী এমনটাই জানিয়েছেন।

আরও পড়ুন: স্বামী রাজ কুন্দ্রার পাপের প্রায়শ্চিত্ত করতে এবার বড়ো পদক্ষেপ নিয়ে মাথা ন্যাড়া করলেন অভিনেত্রী শিল্পা শেট্টি! নিজেই শেয়ার করলেন ভিডিও

সম্প্রতি টলিপাড়ার সবথেকে চর্চিত জুটি পাড়ি দিয়েছেন কাশ্মীরে। এবার রিল লাইফে জুটি বাঁধতে চলেছেন এনারা। এনা সাহা প্রযোজিত আসন্ন একটি ছবিতে দেখা যাবে যশ-নুসরাতকে। সেই ছবিরই গানের দৃশ্য শুট করার জন্য কাশ্মীরে পাড়ি দিয়েছেন এই জুটি। সেখান থেকে নানা ছবিও শেয়ার করেছেন তারা। তবে সেখানে ছেলে ঈশানকে নিয়ে যাননি তারা।

এই প্রসঙ্গে অভিনেত্রী জানিয়েছেন, অত ঠান্ডার মধ্যে তাকে নিয়ে যাওয়া সম্ভব হয়নি। কিন্তু তিনি ভিডিও কলে বারবার খোঁজ নিতেন তার। সে কলকাতাতেই ছিল। তার মন সবসময় ঈশানের কাছেই পড়ে থাকত। তবে অভিনেত্রী স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন এখনই ঈশানের কোন ছবি প্রকাশ করবেন না। কারণ তিনি চান ঈশান স্বাভাবিকভাবেই বড় হয়ে উঠুক।

নুসরাত জাহানের ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, নিখিল জৈনের সঙ্গে অভিনেত্রীর বিবাহবিচ্ছেদ মামলা এখনো বিচারাধীন। ইতিমধ্যেই অনেকেই প্রশ্ন তুলেছেন একটি বিয়ে না ভাঙা পর্যন্ত আরেকটি বিয়ে কি করে করা সম্ভব? তবে এ বিষয়ে যশ ও নুসরাত স্পষ্টভাবে কিছু জানাননি। বর্তমানে ছেলেই ঈশানকে নিয়ে বেশ ভালই আছেন এই চর্চিত জুটি। খুব তাড়াতাড়ি তাদের একসাথে পর্দাতেও দেখা যাবে। এই জুটিকে একসাথে দেখার জন্য অপেক্ষা করে রয়েছেন তাদের অনুরাগীরা।

আরও পড়ুন: গোয়ায় তৃণমূলের হয়ে ভোটের প্রচারে নামতে চলেছেন বলিউড অভিনেত্রী বর্ষা উসগাঁওকার! চাঞ্চল্য রাজনৈতিক মহলে

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment