Gold ₹144,700/10g
Silver ₹242.21/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
5 July 2026

জন্মের সময় থেকেই গোটা বাংলায় পিতৃপরিচয় নিয়ে বিতর্ক! চলুন দেখে নেওয়া যাক কেমন কাটছে নুসরাত পুত্রে ঈশানের প্রথম জন্মদিন

জন্মের সময় থেকেই গোটা বাংলায় পিতৃপরিচয় নিয়ে বিতর্ক! চলুন দেখে নেওয়া যাক কেমন কাটছে নুসরাত পুত্রে ঈশানের প্রথম জন্মদিন

টলিউডের জনপ্রিয় অভিনেতা অভিনেত্রী হলেন নুসরাত জাহান এবং যশ দাশগুপ্ত। গতবছর ২৬ শে আগস্ট ভূমিষ্ঠ হন নুসরাত পুত্র। শহরের সবচেয়ে নামি ওমেন এন্ড চাইল্ড কেয়ার স্পেশাল হাসপাতালে জন্ম হয় তাঁর। সকলেই আজ করেছিলেন যে এই সন্তানের পিতা যশ। কিন্তু এই এই ধোঁয়াশা সহজে কাটেনি। তখনো বারবার ছোট্ট বাচ্চাটির পিতৃ পরিচয় নিয়ে পরিচয় তোলে পুরো বাংলার মানুষ। এরপর সবটা সামনে আসে খুবই ধীরে ধীরে।

অভিনেত্রী ইঙ্গিতে ইঙ্গিতে সাফ জানিয়েছিলেন তাঁর সন্তানের বাবা যশ দাশগুপ্ত। পরে অভিনেত্রী জানান ঈশানের বার্থ সার্টিফিকেটেও বাবার নামের জায়গায় স্পষ্ট লেখা ছিল যশের প্রকৃত নাম দেবাশিস দাশগুপ্ত । নুসরাত বা যশ কেউই তাঁদের ছেলেকে তারকা সন্তান হিসেবে এখনো ততটা সামনে আনেননি। তাই ছেলের প্রথম জন্মদিন টাও কাটালেন নিজেরাই।

অভিনেত্রী মা নিজে সোশ্যাল মিডিয়াতে একটিভ হলেও ছেলে ঈশানকে এখনো সোশ্যাল মিডিয়ায় তিনি প্রবেশ করতে দেননি। অন্যদিকে ঘনিষ্ঠ সূত্রের খবর অভিনেতা যশ ছেলের জন্মদিনের কথা মাথায় রেখেই নিজের ডেবিউ বলিউড প্রোজেক্টের দ্বিতীয় শেডিউল প্ল্যান করেছিলেন। শুক্রবার সন্ধ্যাতেই টি-সিরিজের ছবির শ্যুটিং দ্বিতীয়ভাগের শ্যুটিং সেরে কলকাতায় ফিরেছেন অভিনেতা।

আরও পড়ুন: ‘এ সিরিয়াল আর দেখা সম্ভব না’! ‘মন ফাগুনে’র নকল পিহুকে দেখে তীব্র বিরক্ত দর্শকরা! ক্ষোভপ্রকাশ সোশ্যাল মিডিয়ায়, ভাইরাল ভিডিও

আবার জন্মদিনের শুধু মা বাবাই সময় কাটিয়েছেন ছেলের সাথে। ইন্ডাস্ট্রির কাউকেই আমন্ত্রণ জানাতে চাননি এই দম্পতি। যদিও এখন খুব সহজে ইন্ডাস্ট্রির কাউকে নিজেদের আমন্ত্রণ জানান না তাঁরা। যদিও ছেলের বার্থডে নিয়ে কিছুদিন আগেই অভিনেত্রী সংবাদ মাধ্যমে জানিয়েছিলেন, “ওটা একদম পারিবারিক একটা অনুষ্ঠান হবে। শুধু পরিবার আর কাছের বন্ধুরা থাকবেন। এই বয়সে ও তো বুঝবে না এই সেলিব্রেশনটার অর্থ। তাই সেই মুহূর্তগুলো আমরা সুন্দর করে লেন্সবন্দি করে রাখব। যাতে বড় হয়ে ও সবটা বুঝতে পারে”।

যদিও ছেলেকে নিয়ে এত রাগ ঢাক কেন এই বিষয়ে অভিনেত্রী সংবাদ মাধ্যমকে জানান, “বাবা-মা হিসাবে এটা আমাদের সিদ্ধান্ত। যশের বড় ছেলেকেও মিডিয়া থেকে দূরেই রাখা হয়। আমরা চাই ওরা নিজেদের মতো করে বড় হোক, কোনওরকম ট্যাগ ছাড়া বা স্পেশ্যাল অ্যাটেনশন ছাড়া জীবনটা গড়ে তুলুক।”

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment